1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম:
মাদকসহ ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মী লিপি বেগম গ্রেপ্তার, উঠছে নানা অভিযোগ বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক 

তথাকথিত ঐক্যমত্য কমিশনের সনদ প্রত্যাখ্যান করেছে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ

  • Update Time : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ২৪১ Time View

 

 

মঈন উদ্দিন, চট্টগ্রামঃ

ঐক্যমত্য কমিশনের সনদ সম্পর্কে মানবতার রাজনীতির দল বিশ্ব ইনসানিয়াত বিপ্লব
(World humanity revolution) এর চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেন, কতিপয় জনসনদবিহীন লোকের এসব ভিত্তিহীন তথাকথিত সনদ জনগণের সনদ নয়, এসব সনদের কোনো আইনগত ও সাংবিধানিক বৈধতা নেই।

 

 

ইমাম হায়াত বলেন, কতিপয় অনির্বাচিত ব্যক্তির সনদ রাষ্ট্রের সনদ হতে পারেনা। রাষ্ট্র ও জনগণের উপর কেউ কিছু চাপিয়ে দেয়ার অধিকার নেই এবং এহেন প্রচেষ্টা নব্য স্বৈরাচার নব্য ফ্যাসিবাদ হিসেবেই গণ্য হবে।

 

 

তিনি বলেন, জুলাই সনদ কথাটাই মিথ্যা ও ধোকা, কারন জুলাই আন্দোলন কোনো সনদের ভিত্তিতে হয় নাই, জংগীবাদী সাম্প্রদায়িক স্বৈররাষ্ট্র কায়েমের জন্য হয় নাই, জুলাই আন্দোলনে জনগণ কেবল গণতন্ত্র এবং সবার জীবনের নিরাপত্তা-স্বাধীনতা-অধিকার চেয়েছিলো যা ক্ষমতাসীন অন্তর্বর্তীচক্র ধ্বংস করে আগের চেয়েও নিকৃষ্ট স্বৈরতন্ত্র- দস্যুতন্ত্র- জংগীবাদ- মবসন্ত্রাস- মিথ্যা মামলা- আদালত জবরদখল- বৈষম্য – দলীয়করণ খুন রাষ্ট্রীয়সন্ত্রাস – বাকস্বাধীনতা হরন – অন্যায় গ্রেফতার -রাজনৈতিক নিপীড়ন নির্যাতন জেল জুলুম চালাচ্ছে।

 

 

ইমাম হায়াত আরো বলেন, গণভোটের নামে প্রহসণের ভোটের নামে যতই চেষ্টা করা হোক এসব চাপিয়ে দেয়া তথাকথিত সনদ কখনোই জনগনের গ্রহনযোগ্য হবে না।

 

 

তিনি বলেন, আমরা জনগণের প্রতিনিধিত্বশীল সব রাজনৈতিক দলের সাথে আলোচনা পরামর্শ না করে কতিপয় ভিত্তিহীন নামসর্বস্ব ও জংগীবাদি সাম্প্রদায়িক স্বৈররাজনীতির গ্রুপ নিয়ে তাদের অসৎস্বার্থে স্বৈরাচারী কায়দায় তৈরি অগণতান্ত্রিক এ তথাকথিত সনদ জনগণ বর্জন করবে এবং ইতিহাসের পরিত্যক্ত বর্জ্য আবর্জনায় পরিণত হবে এবং অলরেডি হয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই