1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

ধানের শীষের জন্য আমি সিম্পল আপনারা সবাই ধানের শীষকে জয়যুক্ত করুন–ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ২২৫ Time View

 

 

হুমায়ন আকাশ, নোয়াখালী প্রতিনিধি।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় নোয়াখালীর চাটখিল উপজেলার বানসা ঈদগাহ মাঠে মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

 

মাহবুব উদ্দিন খোকন বলেন, গনতন্ত্রের জন্য দীর্ঘদিন আন্দোলন ও সংগ্রাম করতে গিয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্র থেকে গ্রাম পর্যায়ের অসংখ্য নেতাকর্মী জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। চাটখিল-সোনাইমুড়ীতে ২২ জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, আর গুমের শিকার চারজনের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি।’

 

 

জামায়াতকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপির সঙ্গে ২৭ বছর জোটে ছিলেন এবং মন্ত্রীও হয়েছেন। সেই জন্য বিএনপিকে অনেক গালি দিয়েছেন। সেই জন্য বিএনপিকে অনেক গালি শুনতে হয়েছে। কিন্তু এখন কেন আপনারা বিএনপির সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হচ্ছেন?’

 

 

সাম্প্রতিক সময়ে জামায়াতের মসজিদে মিটিং সংক্রান্ত বিরোধ প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের নিবন্ধনের শর্ত অনুযায়ী জামায়াতের প্রতিটি উপজেলায় অফিস রয়েছে। যদি আপনার দলীয় অফিস না থাকে, তবে বিএনপির অনুমতি নিয়ে বিএনপির অফিসে মিটিং করুন। তবুও কোনো বিশৃঙ্খলায় জড়াবেন না। এ সময় সকলকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

 

 

মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুর নবী চৌধুরী সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু হানিফ, চাটখিল পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলাউদ্দিন ভূঁইয়া,
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা ভূঁইয়া, সাবেক চেয়ারম্যান
আবু ছায়েদ চৌধুরী, শাহাজাহান খান সাজু, আনিস আহমেদ হানিফ, মিজানুর রহমান,
চাটখিল পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দেওয়ান শামসুল আরেফিন শামিম,নুরুল হুদা পিন্টু,
উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর, যুগ্ন আহবায়ক সুলতান বাবর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ নবী বাবু, বিএনপি নেতা রিফাত কামাল,মোখলেসুর রহমান, জসিম উদ্দিন, হারুন রশিদ, হুমায়ুন কবির স্বপন, সিরাজুল ইসলাম সেলিম, শাহাজান পাটোয়ারী,
আবুল বাসার, আব্দুল করিম সুমন, মাহফুজ, মাসুম চৌধুরী,আলমগীর হোসেন, মোফাজ্জল হোসেন, হেলাল মাহমুদ, রাফি মজুমদার, আমির হোসেন,ছাত্রদল নেতা শাহাদাত হোসেন মুরাদ, ইঞ্জিনিয়ার ফারুক, রিয়াজ খন্দকার এবং ফাওড়া উচ্চ বিদ্যালয়ের গভর্নিংবডির সভাপতি রিয়াজ উদ্দিন
প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই