1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবেনা–তানিয়া রব

  • Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ২৩০ Time View

 

মোঃ মজিবুর রহমান রুবেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক, নোয়াখালী জেলা জেএসডি। 
‎জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেছেন, অনেকে ধর্মের দোহাই দিয়ে ভোট চাচ্ছে, টিকেট বিক্রি হচ্ছে, এসব দিয়ে কাজ হবেনা।

 

 

তিনি শনিবার সন্ধ্যায় নোয়াখালীর কোম্পানীগঞ্জে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে জেএসডি মনোনীত প্রার্থী কামাল উদ্দিন পাটোয়ারীর তারা মার্কার সমর্থনে গণমিছিল পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বসুরহাট জিরো পয়েন্টে কোম্পানীগঞ্জ উপজেলা জেএসডি আয়োজিত পথসভায় তানিয়া রব বলেন, এ দেশের মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে, স্বাধীনতার পক্ষে। মানুষ মুক্তিযুদ্ধকে বুকে লালন করে। আমরা মুক্তিযুদ্ধের, স্বাধীনতার মর্যাদা অক্ষুন্ন রাখব। এমন একটি ওয়াদার মধ্য দিয়ে ভোটারদের কাছে যেতে চাই। নিশ্চয়ই ভোটাররা সেটি বিবেচনা করবে। কারণ ভোটারাও স্বাধীনতাকে ভালোবাসে।

 

 

তিনি আরো বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু পার্লামেন্টে যাওয়ার নির্বাচন নয়। শুধু মার্কা দেখে যা ইচ্ছে তাই অমানুষকে পার্লামেন্টে পাঠাবো, তারা কাঁড়ি কাঁড়ি টাকা বানাবে, বিদেশে ব্যাংক ব্যালেন্স করবে, বেগম পাড়া করবে। এমন এমপি আমাদের চাইনা। যারা মচ মচ করে টাকা নিয়ে আসবে, তাদের ভোট দিয়ে দিলে জনগণের কোন উন্নয়ন হবেনা। যোগ্য মানুষকে নির্বাচিত করতে না পারলে আমাদের ভোগান্তি রয়েই যাবে।

 

 

তানিয়া রব বলেন, প্রশাসনিক অফিসার ওসি, এসপি, ডিসি লটারির মাধ্যমে নির্বাচন করতে হবে। নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন করতে হবে। যারা দলবাজি করছে, ক্ষমতায় যাওয়ার আগে নানা রকম হাবভাব দেখাচ্ছে, তাদের প্ররোচনায়, তাদের সুপারিশে কোন নিয়োগ হলে আমরা মানবনা। আমরা লটারির মাধ্যমে চাই এবং সেটা হতে হবে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে।

 

 

তিনি আরও বলেন, ক্ষমতায় আসার আগে যারা ভাগ বাটোয়ারায় ব্যস্ত হয়ে গেছে। হাট, মাঠ, ঘাট, বাসস্থান দখল নিল। এরা ক্ষমতায় এসে কি করতে পারে সেটা কিন্তু চিন্তা করতে হবে। দ্বাদশ জাতীয় সংসদের এমপিরা পালালো কেন। চুরি করেছে, মানুষ হত্যা করেছে, আয়না ঘর করেছে, গুম করেছে। এজন্য পালিয়েছে। তাদের বিচারতো এ মাটিতেই হতেই হবে। যারা এখন ক্ষমতায় আসার জন্য স্বপ্ন দেখছে। তারা এক বছর আগের ঘটনা ভুলে যাচ্ছেন কেন। কেন মানুষের কাছে কথা দিচ্ছেননা আপনারা সুষ্ঠু, সৎ এবং আদর্শের কাজ করবেন। বরং উল্টো দেখছে মানুষ আগে যেখানে চাঁদা ১০০ টাকা ছিল, এখন সেটা ২০০ টাকা হয়েছে। এ চাঁদাবাজ থেকে আমাদের মুক্ত হতে হবে।

 

 

পথসভায় আরও বক্তব্য রাখেন জেএসডি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৫ আসনে তারা মার্কার প্রার্থী কামাল উদ্দিন পাটোয়ারী, জেএসডি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল করিম মানিক, নোয়াখালী জেলা কমিটির সাধারণ সম্পাদক নূর রহমান চেয়ারম্যান, দপ্তর সম্পাদক জুনায়েদ নবী চৌধুরী, কোম্পানীগঞ্জ উপজেলা ‎জেএসডি নেতা মো. আলাউদ্দিন, কাজল হাজারী, মাহবুবুর রশীদ আল মামুন, মো. হেলাল উদ্দিন প্রমূখ।

 

 

জেএসডি মনোনীত প্রার্থী কামাল উদ্দিন পাটোয়ারী ৭১ এর চেতনায় দেশ গড়তে এবং ২৪ এর চেতনা বাস্তবায়নের লক্ষ্যে তারা মার্কায় ভোট প্রার্থনা করেন।

 

 

পথসভার আগে তানিয়া রব ও কামাল উদ্দিন পাটোয়ারীর নেতৃত্বে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সামনে থেকে তারা মার্কার সমর্থনে একটি মিছিল বের হয়ে বসুরহাট জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই