1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নোয়াখালীর সেনবাগ উপজেলা কমিটির অনুমোদন ও পরিচিতি সভা অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ২৪৫ Time View

 

 

ডি জেড নিউজ ২৪ ডেস্কঃ
ভোক্তা অধিকার সংগঠন কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সেনবাগ উপজেলা কমিটির অনুমোদন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

৫ জানুয়ারি ২০২৬ সোমবার বিকেল ৩টায় সেনবাগ পৌরসভায় অবস্থিত রসমেলা রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়। নবগঠিত কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম রাজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রহমত উল্যাহ জসিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্যাব নোয়াখালী জেলা কমিটির সাধারণ সম্পাদক রুমানা ইসলাম।

 

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্যাব জেলা কমিটির সহ-সভাপতি ফখরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আবদুর রহিম, সেনবাগ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ মনিরুল ইসলাম মনির, সেনবাগ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক ইত্তেফাক খোরশেদ আলম, দৈনিক ইনকিলাবের সেনবাগ প্রতিনিধি কাজী ফখরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সেনবাগ কমিটির সভাপতি খন্দকার নিজাম উদ্দিন, সিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক স্বপন কুমার ভৌমিক এবং উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দিলীপ কুমার।

 

 

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ হারুন, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান হাবিব, আরটিভি সেনবাগ প্রতিনিধি জাহাঙ্গীর পাটোয়ারীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

 

 

সভায় ২১ সদস্যবিশিষ্ট ক্যাব সেনবাগ উপজেলা কমিটির অনুমোদন প্রদান করা হয়। কমিটিতে সি: সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আশরাফুল আলম সুমন, সহ-সভাপতি অসিম মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হৃদয়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক, সহ-সাংগঠনিক সম্পাদক ইসমাঈল হোসেন মিনার, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান (আরিফ), প্রচার সম্পাদক মিজানুর রহমান, আইন বিষয়ক সম্পাদক মোঃ নুরুল হুদা শাহজাহান, দপ্তর সম্পাদক মোঃ শামছুল হক শামীম, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ মোশারেফ হোসেন শিবলু, সমাজকল্যাণ সম্পাদক আবুল হোসেন যুবরাজ, ধর্ম বিষয়ক সম্পাদক রাইছুল ইসলাম মিঠু, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক রবি আহমেদ স্মরণ, শিক্ষা ও সাহিত্য সম্পাদক মোঃ জাকের হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আবদুল্যাহ আল ওয়াহিদ রাফি, শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ উল্যাহ এবং কার্যকরী সদস্য হিসেবে তাজুল ইসলাম সুমন, মোঃ ইউসুফ ও মোঃ এমাম হোসেন ভূঁইয়া দায়িত্ব পালন করবেন।

 

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, ভোক্তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা,বাজারে ন্যায্য মূল্য বজায় রাখা, ভেজাল ও প্রতারণা প্রতিরোধ এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করাই ক্যাবের মূল লক্ষ্য। তাঁরা আরও বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে ক্যাবের সক্রিয় কার্যক্রম ভোক্তা অধিকার আন্দোলনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করছে। এ সময় ভোক্তা অধিকার রক্ষায় সমাজের সর্বস্তরের মানুষকে ক্যাবের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই