1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ীতে ১৩০৬ টাকার এলপিজি গ্যাস বিক্রি হচ্ছে ১৬৫০ থেকে ২০০০ টাকায়

  • Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ২৪৬ Time View

 

 

 

ডি জেড নিউজ ২৪ ডেস্কঃ
এলপিজি গ্যাস সংকটের অজুহাত দেখিয়ে চাটখিল ও সোনাইমুড়িতে ব্যবসায়ী সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। সরকার নির্ধারিত ১৩০৬ টাকা মূল্যের এলপিজি গ্যাস কিনতে হচ্ছে ১৬৫০ থেকে ২০০০ টাকায়। এ বিষয়ে ভোক্তা অধিকার ও প্রশাসন কোন ব্যবস্থা না নেওয়ায় সাধারণ মানুষের মাঝে হতাশা বিরাজ করছে।

 

 

ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, প্রতি মাসে এলপিজি গ্যাসের নতুন করে মূল্য নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। এরই অংশ হিসেবে জানুয়ারি মাসের জন্য ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১৩০৬ টাকা নির্ধারণ করা হয়। ডিসেম্বর মাসে এই দাম ছিলো ১২৫৩ টাকা। কিন্তু বিভিন্ন এলপিজি গ্যাস সরবরাহকারী কোম্পানির ডিলারেরা সরবরাহের অপ্রতুলতা ও বিভিন্ন অজুহাত দেখিয়ে খুচরা বিক্রেতাদের কাছে চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করছে না। পাশাপাশি সিলিন্ডার প্রতি ১০০ থেকে ২০০ টাকা বেশি দাবি করছে। এতে যেসব খুচরা বিক্রেতা বেশি টাকা দিতে অপারগতা প্রকাশ করছে, তাদের দোকানে গ্যাস সরবরাহ বন্ধ করে দিচ্ছে। এর ফলে বাজারে সৃষ্টি হচ্ছে কৃত্রিম গ্যাস সংকটের।

 

 

এই ব্যাপারে চাটখিল জে.এম.আই গ্যাস ডিষ্ট্রিবিউটর আনোয়ার হোসেন এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, গত মাসের ১৭ তারিখে তার কাছে সিলিন্ডারের গাড়ি আসার কথা ছিল। কিন্তু এখনো গাড়ি আসেনি, তাই এই সংকট দেখা দিয়েছে।

 

 

এ বিষয়ে চাটখিল বাজারের এলপিজি গ্যাসের অন্যতম খুচরা বিক্রেতা খন্দকার এন্টারপ্রাইজ এর মালিকের সাথে কথা বললে তিনি জানান, আমরা আছি উভয় সংকটে একদিকে ডিলাররা কৃত্রিম সংকটের কথা বলে আমাদের থেকে বেশি দাম নিচ্ছে। অন্যদিকে বাড়তি দামের কারণে সাধারণ ক্রেতাদের সাথে আমাদেরকে প্রতিনিয়ত বাকবিতন্ডায় জড়াতে হচ্ছে। ডিলারেরা বাড়তি দাম নিলেও কোন ক্যাশ মেমো না দেওয়ায় প্রশাসনের কাছেও আমরা জবাবদিহিতার মুখে পড়তে হচ্ছে। এ অবস্থায় আমাদেরকে ব্যবসা চালিয়ে যাওয়াটা কঠিন হয়ে পড়েছে। এই দুই উপজেলার গ্যাস ব্যবহারকারীরা এ বিষয়ে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই