1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শিবগঞ্জের ​মোকামতলায় পুলিশের সফল অভিযানে ৩কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার দোসরা মার্চ স্বাধীনতার ১ম পতাকা উত্তোলন দিবসে আ স ম আব্দুর রব এর কিছু স্মৃতিকথাঃ ভোলাহাট সীমান্তে ডিএনসির অভিযানে হেরোইনসহ আটক ১ নিয়মিত রোজা ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী ৫ যুবককে ইঞ্জিনচালিত ভ্যানগাড়ি উপহার আমরা কোন অন্যায়ের সাথে আপোষ করব না–সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ময়মনসিংহে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত, প্রধান অতিথি মিয়া গোলাম পরোয়ার চাটখিল পৌরসভার মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের ইফতার ও দোয়া অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার নবনির্মিত ভবন উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপসহ আটক ১ চট্টগ্রামের আনোয়ারায় চালকের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে অটোরিকশা ছিনতাইকালে জনতার হাতে আটক তিনজন

ক্ষমতায় গেলে নোয়াখালী বিভাগ সহ ৬টি দাবী পূরণ করা হবে—ডাঃ শফিকুর রহমান 

  • Update Time : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৬৬ Time View

 

 

 

ডি জেড নিউজ ২৪ ডেস্কঃ

নোয়াখালীতে আয়োজিত নির্বাচনি জনসভায়, ক্ষমতায় গেলে জেলার ৬টি গুরুত্বপূর্ণ দাবি পূরণের আশ্বাস দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

 

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে নোয়াখালী জিলা স্কুল মাঠে জেলা জামায়াত এই জনসভার আয়োজন করেন।

 

দাবিগুলো হলোঃ পুরাতন জেলা হিসেবে নোয়াখালীকে বিভাগ বাস্তবায়ন করা, নোয়াখালীকে সিটি করপোরেশনে রূপান্তর করা, সুবর্ণচরকে পৌরসভায় উন্নীত করা, নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া, কোম্পানীগঞ্জের মুছাপুরে ক্লোজার নির্মাণ ও সোনাপুর থেকে চেয়ারম্যান ঘাট পর্যন্ত রেললাইন প্রশস্ত করা।

 

সমাবেশে সকাল থেকে লক্ষাধিক নেতাকর্মীর সমাগম হয়। ভোর থেকে ৯ উপজেলার নেতাকর্মীরা জিলা স্কুল মাঠকে কানায় কানায় পূর্ণ করেন।

 

জনসভায় জেলা জামায়াতের আমির ও নোয়াখালী-৪ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মো. ইসহাক খন্দকারের সভাপতিত্বে জামায়াতের জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন ও ১১ দলীয় জোটের নেতা আবদুল হান্নান মাসউদসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

 

এছাড়াও জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম বিল্লাহ, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগাহ, ডাকসুর ভিপি সাদিক কায়েম, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু. মুতাসিম বিল্লাহ শাহেদী, তথ্য সম্পাদক মুহাম্মাদ সায়েদ সুমনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই