1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শিবগঞ্জের ​মোকামতলায় পুলিশের সফল অভিযানে ৩কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার দোসরা মার্চ স্বাধীনতার ১ম পতাকা উত্তোলন দিবসে আ স ম আব্দুর রব এর কিছু স্মৃতিকথাঃ ভোলাহাট সীমান্তে ডিএনসির অভিযানে হেরোইনসহ আটক ১ নিয়মিত রোজা ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী ৫ যুবককে ইঞ্জিনচালিত ভ্যানগাড়ি উপহার আমরা কোন অন্যায়ের সাথে আপোষ করব না–সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ময়মনসিংহে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত, প্রধান অতিথি মিয়া গোলাম পরোয়ার চাটখিল পৌরসভার মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের ইফতার ও দোয়া অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার নবনির্মিত ভবন উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপসহ আটক ১ চট্টগ্রামের আনোয়ারায় চালকের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে অটোরিকশা ছিনতাইকালে জনতার হাতে আটক তিনজন

নোয়াখালীর চাটখিলে সাংবাদিকদের সঙ্গে সেনাক্যাম্প কমান্ডারের মতবিনিময় 

  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৬১ Time View

 

 

 

 

 

ডি জেড নিউজ ২৪ ডেস্কঃ

নোয়াখালীর চাটখিল প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন, চাটখিল সেনাক্যাম্পের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, মেজর আসপিয়া, ক্যাপ্টেন পারভেজ, লেফটেন্যান্ট মোহাইমিন ও লেফটেন্যান্ট হোমায়েরা।

 

 

এ সময় লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে সাংবাদিকদের সহযোগিতা একান্তভাবে কাম্য। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে চাটখিল ও সোনাইমুড়ী এলাকায় একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রশাসন সম্মিলিতভাবে কাজ করছে।

 

 

তিনি আরো বলেন, সাংবাদিকরা যদি সকল শ্রেণী-পেশার মানুষের সঙ্গে সমন্বয় করে প্রশাসনিক কর্মকর্তাদের সহযোগিতা করেন এবং দুষ্কৃতিকারীদের অপতৎপরতা বা নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করার যেকোনো তথ্য দ্রুত প্রশাসনকে অবহিত করেন, তাহলে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সহজ হবে।

 

 

লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম আশ্বাস দিয়ে বলেন, সেনাবাহিনী সর্বদা জনগণের পাশে রয়েছে। নির্বাচনকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা বা পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিলে তা প্রতিহত করতে সেনাবাহিনী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

 

 

পরিশেষে বিভিন্ন সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়ার মাধ্যমে সংক্ষিপ্ত আলোচনার সমাপ্তি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই