1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শিবগঞ্জের ​মোকামতলায় পুলিশের সফল অভিযানে ৩কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার দোসরা মার্চ স্বাধীনতার ১ম পতাকা উত্তোলন দিবসে আ স ম আব্দুর রব এর কিছু স্মৃতিকথাঃ ভোলাহাট সীমান্তে ডিএনসির অভিযানে হেরোইনসহ আটক ১ নিয়মিত রোজা ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী ৫ যুবককে ইঞ্জিনচালিত ভ্যানগাড়ি উপহার আমরা কোন অন্যায়ের সাথে আপোষ করব না–সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ময়মনসিংহে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত, প্রধান অতিথি মিয়া গোলাম পরোয়ার চাটখিল পৌরসভার মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের ইফতার ও দোয়া অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার নবনির্মিত ভবন উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপসহ আটক ১ চট্টগ্রামের আনোয়ারায় চালকের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে অটোরিকশা ছিনতাইকালে জনতার হাতে আটক তিনজন

সোমবার ১৬ ফেব্রুয়ারি আমেরিকাজুড়ে পালিত হয় প্রেসিডেন্টস ডে

  • Update Time : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮০ Time View

 

 

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্রঃ

সোমবার ১৬ ফেব্রুয়ারি আমেরিকাজুড়ে পালিত হবে প্রেসিডেন্টস ডে। আমেরিকার দুই মহান প্রেসিডেন্টের জন্মদিনকে একত্রিত করে প্রতিবছর ফেব্রুয়ারি মাসের তৃতীয় সোমবার এই দিনটি পালিত হয়। খবর আইবিএননিউজ ।আমেরিকার প্রথম প্রেসিডেন্ট এবং ফাউন্ডিং ফাদারদের অন্যতম জর্জ ওয়াশিংটনের জন্মদিন ১৭৩২ সালের ২২ ফেব্রুয়ারি আর আমেরিকার গৃহযুদ্ধকালীন প্রেসিডেন্ট যিনি এদেশ থেকে দাসপ্রথা বিলুপ্তির আইন পাশ করে আমেরিকার মর্যাদার স্থান অনেক ওপরে নিয়ে গিয়েছিলেন সেই আব্রাহাম লিংকনের জন্ম ১৮০৯ সালের ১২ ফেব্রুয়ারি। এই দুই প্রেসিডেন্টের জন্মদিনের মাঝামাঝি তৃতীয় সোমবার আমেরিকা উদযাপন করে প্রেসিডেন্টস ডে।

 

 

প্রেসিডেন্টস ডে আমেরিকার ফেডারেল হলিডে। এই উপলক্ষে অফিস, আদালত, ব্যাংক, স্টক মার্কেট, পোস্টঅফিস এবং অন্যান্য প্রতিষ্ঠান বন্ধ থাকবে। নিউইয়র্ক সিটির স্কুলে সোমবার থেকে শুরু হবে মিডউইন্টার রিসিস। অতএব সোমবার থেকে শুক্রবার স্কুল বন্ধ থাকবে। কলেজ ও ইউনিভার্সিটি বন্ধ থাকবে সোমবার।
বাংলাদেশ কনস্যুলেটও সোমবার বন্ধ থাকবে প্রেসিডেন্টস ডে উপলক্ষে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই