1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ড থেকে মোঃ মিনহাজ নামে ২০ বছরের এক যুবক নিখোঁজ হয়েছেন জলিল টেক্সটাইলের জমি সেনাবাহিনীর কাছে হস্তান্তর “শ্রমিকের ঘামঝরা ইতিহাসের অবসান” দিনাজপুরের বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন ডিবি পুলিশের অভিযানে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১ সেনাসদস্য মাসুম বিল্লাহকে শেষ বিদায় দিতে এসে সড়ক দুর্ঘটনায় আরেক সেনাসদস্য সোহেল ও তাঁর স্ত্রীর করুণ মৃত্যু নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাটখিল-খিলপাড়া সড়ক নির্মাণের দুই মাসের মধ্যেই ভেঙে পড়েছে, জনদুর্ভোগ চরমে নোয়াখালীর চাটখিলে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশে ‘হিজবুত তাওহীদ’ কে নিষিদ্ধের দাবি নোয়াখালীর চাটখিলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিকিৎসাসেবা পরিচালনার দায়ে ‘নোমান হাসপাতাল’ কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

চাটখিল পৌরসভার মেয়র পদে নির্বাচন করার জন্য নির্বাচনী মাঠে নেমেছেন, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী রিয়াজ উদ্দিন সমির

  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩৮ Time View

 

শাহাদাত হোসেন সোহাগ, নোয়াখালী প্রতিনিধিঃ
আসন্ন চাটখিল পৌরসভার নির্বাচনে মেয়র পদে নির্বাচন করার জন্য নির্বাচনী মাঠে নেমেছেন দুবাই প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী, সাবেক ছাত্র নেতা, চাটখিলের সন্তান রিয়াজ উদ্দিন সমির। তিনি গত কয়েকদিন যাবৎ চাটখিলে অবস্থান করে বিএনপি, যুবদল ও ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করছেন। তৃণমূলের নেতাকর্মীদের সমর্থন কামনা করছেন রিয়াজ উদ্দিন সমির।

 

 

মেয়র পদে নির্বাচন করার লক্ষ্যে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) চাটখিলে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন রিয়াজ উদ্দিন সমির। আয়োজিত ইফতার মাহফিল সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি বলেন, চাটখিলকে একটি সুন্দর নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমি মেয়র পদে প্রতিদ্বন্দ্বী করার জন্য দুবাই থেকে দেশে এসেছি। রিয়াজ উদ্দিন সমির সকলের সহযোগিতা কামনা করে বলেন, মাদক ও সন্ত্রাস থেকে চাটখিল বাসি মুক্তি চায়। তিনি বলেন, মাদক ও সন্ত্রাসের ব্যাপারে আমার অবস্থান জিরো টলারেন্স। অত্যন্ত সুন্দর ও মনোমুগ্ধকর ব্যবহারের অধিকারী এ উদীয়মান রাজনীতিবিদ চাটখিল পৌরবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।

 

 

আয়োজিত ইফতারের ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, চাটখিল উপজেলা যুবদলের সদস্য সচিব সুলতান বাবর, সাবেক ছাত্রনেতা তুষার, হেলাল, রকিব তপদার, রনি, ফরহাদ তপদার, সাবেক ছাত্র নেতা সেতু, রুবেল, সাইফুল, আমিনুল রশিদ মঞ্জু, চাটখিল পৌর জিয়া স্মৃতি সংসদের সভাপতি হাজী বেলায়েত, সাধারণ সম্পাদক ইলিয়াসসহ বেশ কয়েকজন কাউন্সিলর প্রার্থী প্রমুখ নেতৃবৃন্দ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই