1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ড থেকে মোঃ মিনহাজ নামে ২০ বছরের এক যুবক নিখোঁজ হয়েছেন জলিল টেক্সটাইলের জমি সেনাবাহিনীর কাছে হস্তান্তর “শ্রমিকের ঘামঝরা ইতিহাসের অবসান” দিনাজপুরের বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন ডিবি পুলিশের অভিযানে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১ সেনাসদস্য মাসুম বিল্লাহকে শেষ বিদায় দিতে এসে সড়ক দুর্ঘটনায় আরেক সেনাসদস্য সোহেল ও তাঁর স্ত্রীর করুণ মৃত্যু নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাটখিল-খিলপাড়া সড়ক নির্মাণের দুই মাসের মধ্যেই ভেঙে পড়েছে, জনদুর্ভোগ চরমে নোয়াখালীর চাটখিলে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশে ‘হিজবুত তাওহীদ’ কে নিষিদ্ধের দাবি নোয়াখালীর চাটখিলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিকিৎসাসেবা পরিচালনার দায়ে ‘নোমান হাসপাতাল’ কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

ঢাকা থেকে ফেরার পথে নিখোঁজ গাইবান্ধার গোবিন্দগঞ্জের বিপুল সরকার

  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৯১ Time View

 

 

মো এনামুল হক, গাইবান্ধাঃ

ঢাকা থেকে নিজ বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফেরার পথে নিখোঁজ হয়েছেন মো. বিপুল সরকার (২৮) নামে এক যুবক। গত রবিবার রাতে ঢাকা থেকে রওনা দিলেও আজ সোমবার রাত পর্যন্ত তার কোনো সন্ধান পায়নি পরিবার।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৫ এপ্রিল ২০২৬ (রবিবার) রাত আনুমানিক ৮টা থেকে ৯টার সময় বিপুল সরকার ঢাকা থেকে গোবিন্দগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। রওনা হওয়ার সময় তিনি ফোনে পরিবারকে জানিয়েছিলেন যে, তিনি একটি পত্রিকা সরবরাহের পরিবহনে (নিউজ পেপার ভ্যান) উঠেছেন। সোমবার সকালের মধ্যে তার বাড়ি পৌঁছানোর কথা থাকলেও এখন পর্যন্ত তিনি গন্তব্যে পৌঁছাননি।

 

বর্তমানে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ থাকায় পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। সম্ভাব্য সকল স্থানে যোগাযোগ করেও তার কোনো হদিস পাওয়া যায়নি।

 

ব্যক্তিগত পরিচয়ঃ নিখোঁজ বিপুল সরকার গোবিন্দগঞ্জ উপজেলার ৪নং রাজাহার ইউনিয়নের নিচকিন চাপড় গোপালপুর গ্রামের বাসিন্দা। তিনি একই গ্রামের মোফাজ্জল হোসেনের মেয়ে জামাতা।

 

সহযোগিতার আহ্বানঃ যদি কোনো সহৃদয় ব্যক্তি বিপুল সরকারের সন্ধান পেয়ে থাকেন, তবে নিকটস্থ থানা পুলিশ অথবা নিম্নোক্ত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে।

 

যোগাযোগঃ মো. হারুন মিয়া মোবাইল নম্বর: ০১৭২৩৮৪৫৩৯১। আপনার একটি শেয়ার হয়তো বিপুলকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে সাহায্য করতে পারে তাই বেশি বেশি শেয়ার করুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই