1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ড থেকে মোঃ মিনহাজ নামে ২০ বছরের এক যুবক নিখোঁজ হয়েছেন জলিল টেক্সটাইলের জমি সেনাবাহিনীর কাছে হস্তান্তর “শ্রমিকের ঘামঝরা ইতিহাসের অবসান” দিনাজপুরের বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন ডিবি পুলিশের অভিযানে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১ সেনাসদস্য মাসুম বিল্লাহকে শেষ বিদায় দিতে এসে সড়ক দুর্ঘটনায় আরেক সেনাসদস্য সোহেল ও তাঁর স্ত্রীর করুণ মৃত্যু নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাটখিল-খিলপাড়া সড়ক নির্মাণের দুই মাসের মধ্যেই ভেঙে পড়েছে, জনদুর্ভোগ চরমে নোয়াখালীর চাটখিলে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশে ‘হিজবুত তাওহীদ’ কে নিষিদ্ধের দাবি নোয়াখালীর চাটখিলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিকিৎসাসেবা পরিচালনার দায়ে ‘নোমান হাসপাতাল’ কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

নোয়াখালীর চাটখিলে কাগজপত্র ছাড়া যানবাহনে জ্বালানি না দেওয়ার নির্দেশ, আগামীকাল থেকে ভ্রাম্যমান আদালত

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১৫৯ Time View

 

 

হুমায়ন আকাশ, নোয়াখালী প্রতিনিধি।

নোয়াখালীর চাটখিল উপজেলায় ব্যক্তির জাতীয় পরিচয় পত্র, রেজিস্ট্রেশন সনদ, ফিটনেস সনদ ও চালকের হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযানে জ্বালানি তেল সরবরাহ না করার জন্য পেট্রোল পাম্পগুলোকে নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

 

 

বুধবার (১৫ এপ্রিল) রাতে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, উপজেলা প্রশাসনের এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কোনো মোটরযান সড়ক, মহাসড়ক বা জনসমক্ষে চালানো আইনত দণ্ডনীয় অপরাধ। আইনের ধারা ৪(১) ও ১৬(১) অনুযায়ী বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং রেজিস্ট্রেশন সনদ ছাড়া যানবাহন চালানো নিষিদ্ধ। একইসঙ্গে ধারা ২৫(১) অনুযায়ী ফিটনেস সনদ ছাড়া বা মেয়াদোত্তীর্ণ ফিটনেস দিয়ে কোনো যানবাহন পরিচালনা করা যাবে না।

 

 

আইনের এসব বিধান প্রতিপালনের লক্ষ্যে চাটখিল উপজেলার সকল পেট্রোল পাম্প, প্যাকড পয়েন্ট ও এজেন্সিকে নির্দেশ দেওয়া হয়েছে—যেসব যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র নেই, সেগুলোতে কোনো ধরনের জ্বালানি সরবরাহ করা যাবে না।

 

 

এদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন আগামীকাল থেকে এ নির্দেশনা শতভাগ বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই