1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ড থেকে মোঃ মিনহাজ নামে ২০ বছরের এক যুবক নিখোঁজ হয়েছেন জলিল টেক্সটাইলের জমি সেনাবাহিনীর কাছে হস্তান্তর “শ্রমিকের ঘামঝরা ইতিহাসের অবসান” দিনাজপুরের বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন ডিবি পুলিশের অভিযানে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১ সেনাসদস্য মাসুম বিল্লাহকে শেষ বিদায় দিতে এসে সড়ক দুর্ঘটনায় আরেক সেনাসদস্য সোহেল ও তাঁর স্ত্রীর করুণ মৃত্যু নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাটখিল-খিলপাড়া সড়ক নির্মাণের দুই মাসের মধ্যেই ভেঙে পড়েছে, জনদুর্ভোগ চরমে নোয়াখালীর চাটখিলে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশে ‘হিজবুত তাওহীদ’ কে নিষিদ্ধের দাবি নোয়াখালীর চাটখিলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিকিৎসাসেবা পরিচালনার দায়ে ‘নোমান হাসপাতাল’ কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

নোয়াখালীর চাটখিল থ্রি স্টার প্রি-ক্যাডেট স্কুল এর প্রতিষ্ঠাতা কালীন মৃত্যু বরণকারী সদস্যদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১৭৫ Time View

 

 

হুমায়ন আকাশ, নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর চাটখিল উপজেলার হরিকৃষ্ণপুর থ্রি স্টার প্রি ক্যাডেট স্কুল প্রতিষ্ঠাতা কালীন সদস্য, মৃত্যু বরণকারীদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

অত্র প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সদস্য মোঃ জাকির হোসেন পাটোয়ারী ও শহিদুল ইসলাম রনির সঞ্চালনায় অত্র প্রতিষ্ঠানের সভাপতি
মাওলানা সিদ্দিকুর রহমান তপদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সরকারি কর্মকর্তা বাবু রতন লাল মজুমদার, মোতাহার হোসেন দুলাল, কাঞ্চন হোসেন,আব্দুর রহিম মাষ্টার সহ প্রমূখ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক হারুনুর রশিদ
সুমন ভূঁইয়া, মিজানুর রহমান ভূঁইয়া,ফরিদ ভুঁইয়া মোঃ শাহজাহান, মিলন পাটোয়ারী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

উক্ত স্মরণসভার আয়োজন করেন চাটখিল মহিলা কলেজ গভর্নিং বডির সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক এবং অত্র প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম।

 

বক্তারা তাদের আলোচনায় বলেন থ্রি স্টার প্রি-ক্যাডেট স্কুল প্রতিষ্ঠা কালীন সময়ে এই প্রতিষ্ঠানের জন্য অনেক শ্রমঘাম দিয়েছে তারা আজ দুনিয়াতে বেঁচে নেই, আমরা সকলেই তাদের মাগফেরাত কামনায় মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করবো মহান আল্লাহ তায়ালা যেনো তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। তারা আমাদের প্রতিষ্ঠানের জন্য নিবেদিত প্রাণ ছিলেন ব্যক্তিগত জীবনে নিজের চেয়েও প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা ছিল অটুট।

 

অত্র প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম বলেন থ্রি স্টার প্রি-ক্যাডেট স্কুল’-এর আজকের এই সুদৃঢ় অবস্থান সেই সকল মহান ব্যক্তিদের দূরদর্শী চিন্তা ও নিঃস্বার্থ ত্যাগের ফল, আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তারা হয়তো আজ আমাদের মাঝে নেই, কিন্তু তাঁদের রোপণ করা শিক্ষার এই আলোকবর্তিকা হরিকৃষ্ণপুর,ধণ্যপুর ও ত্রিঘরিয়াসহ আশেপাশের এলাকাকে প্রতিনিয়ত আলোকিত করে চলেছে। এই প্রতিষ্ঠানের প্রতি তাদের মমতা ও দায়বদ্ধতার একটি জীবন্ত দলিল। তাঁদের আদর্শ অনুসরণ করে এই বিদ্যাপীঠকে শিক্ষার গুণগত মানে আরও উচ্চ শিখরে নিয়ে যাওয়াই হবে তাদের প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা নিবেদন। পরম করুণাময় তাদের সকল নেক আমল কবুল করুন এবং তাদের আত্মার শান্তি দান করুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই