
ডি জেড নিউজ ২৪ ডেস্কঃ
নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা চৌমুহনী পৌর হাজিপুর গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ১১ সিপিসি ৩ নোয়াখালীসহ যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনাকালে স্মার্টফোনে জুয়া খেলার অপরাধ স্বীকার করায় বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ এর ৪ ধারায় ঘটনাস্থলে ০১ টি মামলায় আসামী মোঃ নজরুল ইসলাম (৩৩) পিতাঃ মমিন উল্লাহ কে ০৩ (তিন) দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বেগমগঞ্জের এসিল্যান্ড মোঃ সাদাত হোসেন, এসময় র্যাব ১১ সিপিসি ৩ নোয়াখালী কোম্পানি কমান্ডারসহ র্যাবের একটি চৌকস টিম অভিযানে অংশগ্রহণ করেন এবং মোবাইল কোর্টে সহযোগিতা করেন। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply