
ডি জেড নিউজ ২৪ ডেস্কঃ
চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নের হোসেনপুর মসজিদ মাঠে গতকাল বৃহস্পতিবার রাতে মাদক বিরোধী সচেতনতামূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সমাজসেবক মাহবুব রাব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জি টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম সারোয়ার জুয়েল।
সভায় বক্তব্য রাখেন, আলহাজ্ব শাহজাহান ভূইয়া, সমাজসেবক বেলায়েত হোসেন, আবদুর নূর মানিক, আনোয়ার মাষ্টার, ইউপি সদস্য গোলাম সারোয়ার, মনির হোসেন ও চাটখিল থানার এসআই মুসলিম মিয়া প্রমূখ।
সভায় বক্তারা মাদকের কুফল সম্পর্কে বিস্তারিত বিবরণ তুলে ধরে সবাই সম্মিলিতভাবে মাদক নির্মূলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে এবং পুলিশ প্রশাসনকে সহযোগিতা করে যাবেন বলে আশ্বাস প্রদান করেছেন। সভা পরিচালনা করেন মহি উদ্দিন হাফেজ।
Leave a Reply