
ডি জেড নিউজ ২৪ ডেস্কঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী সদর উপজেলার উদ্যোগে দিনব্যাপী রুকন শিক্ষা শিবিরে রুকনদের উদ্দেশ্যে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবদুল জাব্বার বলেন, চারিত্রিক মাধুর্য ও সৌন্দর্য দিয়ে ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দেয়ার জন্য জামায়াত সদস্যদের উদাত্ত আহ্বান জানায়।
শিক্ষা শিবিরে সদর উপজেলা আমীর হাফেজ মাওলানা মহিউদ্দিন এর সভাপতিত্বে, সদর উপজেলা সেক্রেটারী ডা. মিরাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, নারায়ণগঞ্জ মহানগরীর আমীর ও ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি আবদুল জাব্বার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নোয়াখালী জেলা জামায়াতে আমীর ইসহাক খন্দকার, নোয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মো. বোরহান উদ্দিন, জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারী ও ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দিন মানিক।
আজ শনিবার (১৬ মে) সকাল ৮টায় জেলা শহরের একটি কনভেনশন সেন্টারে এই শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। সদর উপজেলা শাখার ব্যবস্থাপনায় আয়োজিত এই সাংগঠনিক ও শিক্ষামূলক শিবিরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের রুকন (সদস্য) গণ অংশ নেন। দিনব্যাপী এই আয়োজনে সংগঠনের আদর্শিক লক্ষ্য, উদ্দেশ্য এবং বর্তমান প্রেক্ষাপটে করণীয় বিষয়ে বিভিন্ন সেশনে বিস্তারিত আলোচনা করা হয়।
শিবিরে বক্তারা রুকনদের নৈতিক ও আত্মিক উন্নয়ন এবং সমাজ সংস্কারে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। একটি ইনসাফভিত্তিক সমাজ গঠনে এবং জনগণের কল্যাণে সততা ও নিষ্ঠার সাথে মাঠপর্যায়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন নেতৃবৃন্দ।
Leave a Reply