1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
সীমান্ত হত্যা ও পুশইন বন্ধের দাবীতে কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালীর বেগমগঞ্জে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে ফারুক হোসেন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ডিবি পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৩ জুয়াড়িকে গ্রেপ্তার নোয়াখালীতে আইনশৃঙ্খলার অবনতিতে জেলা জামায়াতের উদ্বেগ, প্রশাসনের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি সেই অসহায় তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন বান্দরবানের বালাঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন পিসিসিপি সভাপতি আসিফ ইকবাল নোয়াখালীর চাটখিলে গ্রাম আদালত সম্পর্কিত জনসচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত  শহীদ পাইলট তৌকির ইসলামের নামে রাজশাহী বিমানবন্দর, সড়ক বা চত্বরের নামকরণের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ নিহত ২ রাজশাহীর চারঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশন

নোয়াখালীর চাটখিলে হোসনেয়ারা আলম আলোকিত ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

  • Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ২৪১ Time View

 

হুমায়ন আকাশ, নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী চাটখিল পৌর শহরের ৯নং ওয়ার্ড দৌলতপুরে হোসনেয়ারা আলম আলোকিত ফাউন্ডেশন এর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র মাহে রমজান উপলক্ষে দরিদ্র অসহায় সমাজের সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

সোমবার উপজেলার দৌলতপুর চাটখিল পৌরসভার ৯নং ওয়ার্ডে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোহাম্মদ আনোয়ার হোসেন।হোসনেয়ারা আলম আলোকিত ফাউন্ডেশন প্রতিষ্ঠা লগ্ন থেকে বন্যা দুর্যোগ সহ যেকোনো সময় অসহায় মানুষের পাশে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

 

ফাউন্ডেশনটি পরিচালনা করেছেন করেন
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোহাম্মদ আনোয়ার হোসেন । তিনি জাতীয় দৈনিক ঢাকার ডাক- পত্রিকার চাটখিল প্রতিনিধিকে বলেন দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ।

 

 

সামাজিক দায়বদ্ধতা অংশ হিসেবে (সিএসআর) তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত অসহায় গরিব, সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়ানো। ইফতার সামগ্রী বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত, আমি সবার কাছে দোয়া চাই, ইনশাল্লাহ আমি সবসময় অসহায় মানুষের জন্য কাজ করে যাবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই