
নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা বিএনপির উদ্যোগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩রা জানুয়ারি শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সদরস্থ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিনের বাসভবনে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
নাসিরনগর সদর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির ভুঁইয়ার সভাপতিত্বে এবং উপজেলা কৃষক দলের সদস্য সচিব শাহ আলম পাঠানের সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সম্মানীত সদস্য ও নাসিরনগর উপজেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ কোষাধক্ষ্য ও নাসিরনগর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আমিরুল হোসেন চকদার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বুড়িশ্বর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু তালেব, চাতলপাড় ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হাসান বাবুল, উপজেলা বিএনপির সদস্য ইসলু ভূঁইয়া, দপ্তর সম্পাদক প্রিয়তোষ আশ্চর্য, সদস্য মোশাররফ হোসেন মিন্টু, ফান্দাউক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর শাহ, ভলাকুট ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সামসু তালুকদার ও সাংগঠনিক সম্পাদক সুকেশ ভৌমিকসহ বিএনপি,যুবদল ছাত্রদলসহ সকল সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও মানুষের অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করেছেন। তাঁর নেতৃত্বে বিএনপি এ দেশের গণতান্ত্রিক আন্দোলনকে সুসংগঠিত ও শক্তিশালী করেছে। বক্তারা তাঁর রুহের মাগফেরাত কামনার পাশাপাশি তাঁর আদর্শ অনুসরণ করে দলকে আরও ঐক্যবদ্ধ করার আহ্বান জানান।
সবশেষে দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন সৈয়দ আশরাফুল আবদাল মুকাল্লিদ সাহেব। মোনাজাতে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও দেশ, জাতি এবং দলের কল্যাণ কামনা করা হয়।
Leave a Reply