1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

নিয়মিত রোজা ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী ৫ যুবককে ইঞ্জিনচালিত ভ্যানগাড়ি উপহার

  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪১ Time View

 

 

 

বিএম আজাহার উদ্দিন, কালকিনি, ডাসার, মাদারীপুরঃ

মানবিক সহায়তার অংশ হিসেবে নিয়মিত রোজা রাখা ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী ৫ জন অসহায় বেকার যুবককে ইঞ্জিনচালিত ভ্যান উপহার দেওয়া হয়েছে। এতে করে তাদের কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হলো।

 

 

উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন এক পরিবার ফাউন্ডেশন-এর উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়। সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী মো. মাসুদ হাওলাদার ভ্যানগুলোর চাবি ও প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট যুবকদের হাতে তুলে দেন।

 

 

শুক্রবার সন্ধ্যায় উপজেলার দুবাই প্লাজায় আয়োজিত ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের একপর্যায়ে আনুষ্ঠানিকভাবে ৫টি ইঞ্জিনচালিত ভ্যান অসহায় যুবকদের মাঝে বিতরণ করা হয়।

 

 

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বাবুল বেপারী, সাবেক কাউন্সিলর মোস্তফা বেপারী, মাওলানা হাবিবুর রহমান, শামীম হোসেনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই