1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম:
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের কাতার প্রবাসীর স্ত্রী প্রেমিকের হাত ধরে উদাও থানারহাট-বাংলাবাজার সড়ক দ্রুত স্থায়ী সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী সাংবাদিক কামরুল কাননের ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদে চাটখিলে মানববন্ধন নোয়াখালীর বেগমগঞ্জে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে আবদুর রহমান সুমন নামে উপসহকারী কৃষি কর্মকর্তা নিহত জনপ্রিয় লেখালেখি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও খ্যাতি ছড়াচ্ছেন তুলতুল কোটালীপাড়ায় সৎ মায়ের মুক্তির দাবিতে ৮ বছরের জেরিন গলায় প্ল্যাকার্ড নিয়ে ইউএনও কার্যালয়ে ইতালির রাজধানী রোমে একই পরিবারের তিন বাংলাদেশি নাগরিককে ছুরিকাঘাতে নৃশংসভাবে হত্যা চাটখিলে রেলস্টেশন স্থাপন, কারিগরি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, আধুনিক রেস্ট হাউজ এবং প্রবাস গামীদের আর্থিক সহযোগিতা প্রদান করা হবে–ব্যারিস্টার মনির হোসেন কাজল  চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে চোখ হারাতে হলো আয়কর আইনজীবীকে আসছে আলো দেবীর নতুন গান “সোনা বন্ধু” মুক্তি পাচ্ছে ২৬ জুন

১ টাকায় খাবার পেল অসহায় মানুষগুলো

  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১৫৩ Time View

 

 

মোঃ গোলাম কিবরিয়া, রাজশাহীঃ

রাজশাহীর রেলষ্টেশন এলাকার পাশে দেখা গেল বেশকিছু অসহায় মানুষের। সারি বদ্ধ ভাবে বসে আছে । খুব উৎসাহ, নিয়ে এগিয়ে গেলাম বিষয়টা কি জানার জন্য। এই অসহায়, ছিন্নমূল মানুষের কোন আশ্রয় নেয় । সারাদিন রাজশাহী শহরের বিভিন্ন এলাকায় সাহায্য তুলে চলে তাদের জীবন । রাত্রি হলে রেলষ্টেশন এলাকায় ঘুমিয়ে পড়ে । কথা হলো একজন বৃদ্ধার সাথে । সারিবদ্ধ ভাবে বসে আছেন, কি কারণ ? বৃদ্ধ উত্তর দিলো, এখন খাবার আসবে। মাত্র ১ টাকার বিনিময়ে আমারা খাবার খেতে আসি এখানে । তখন ঘড়ির কাটা ২ টা বাজে।

 

 

কিছুসময় পর দুপুরের খাবার চলে আসলো । কথা হলো একজন সেচ্ছাসেবকের সাথে । বিদ্যানন্দ নামে একটা সেচ্ছাসেবী প্রতিষ্ঠান এই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে । শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন দুপুর বেলা এই অসহায় মানুষের খাবারের ব্যবস্থা করছে, মাত্র ১ টাকার বিনিময়ে।

 

 

সমাজের অবহেলিত মানুষের আশার আলো দেখাতে ‘বিদ্যানন্দ’ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন প্রবাসী বাঙালি কিশোর কুমার দাশ৷ নিজে সুবিধাবঞ্চিত ছিলেন বলেই হয়তো জীবনের সব সঞ্চয় দিয়ে শুরু করেছিলেন এই প্রতিষ্ঠানটি৷ তবে এখন সমাজের সব স্তরের মানুষ অংশ নিচ্ছে প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে।

 

 

একজন অসহায় মানুষের মুখে ১ টাকার বিনিময়ে খাবার তুলে দেয়া, এরচেয়ে মহত কাজ, আর পৃথিতে হতে পারে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই