1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম:
পতাকা উত্তোলন দিবস সহ মুক্তিযুদ্ধের প্রতিটি গৌরবময় অধ্যায়কে রাষ্ট্রীয়ভাবে পালন করা এখন সময়ের দাবি–তানিয়া রব টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৫ জন নিহত গাইবান্ধার ফুলছড়িতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৭ জুয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ  গাইবান্ধার সাদুল্লাপুরে হেলিকপ্টারে বিয়ে  ১৯৯তম ঈদুল ফিতরের জামায়াতের জন্য প্রস্তুত শোলাকিয়া, থাকছে চার স্তরের নিরাপত্তা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাটখিল উপজেলার সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাখাওয়াত হোসেন স্বপন পিরোজপুরের নাজিরপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভোলাহাটে হতদরিদ্র রোগীদের চিকিৎসার জন্য নগদ অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করেন হাজী সারওয়ার জাহান মাষ্টার চাটখিল পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ সহিদ হোসেন গাজী ওয়ার্ডবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাইমুড়ী পৌরসভা মেয়রপদে আলোচনায় সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব

সিলেটের জাফলং এ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৫০ Time View

 

আফাজ উদ্দিনঃ স্টাফ রিপোর্টার

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে “পর্যটন শান্তির সোপান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র জাফলংয়ে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ (২৭ সেপ্টেম্বর ২০২৪) শুক্রবার সকালে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালিটি পর্যটন কেন্দ্রের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জাফলং ট্যুরিস্ট গাইড ও পর্যটন নৌকা চালক যুব সংঘের কার্যালয়ে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও গোয়াইনঘাট প্রেসক্লাবের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমনের পরিচালনায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম, জাফলং হোটেল-মোটেল ব্যবসায়ী সমিতির সভাপতি বাবলু বখ্ত, পূর্ব জাফলং বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল আলম রানা।স্বাগত বক্তব্য রাখেন গোয়াইনঘাট প্রেসক্লাবের আহবায়ক মিনহাজ উদ্দিন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, গোয়াইনঘাট থানার এস আই ফখরুল ইসলাম, ট্যুরিস্ট পুলিশের এস আই বিশ্বজিৎ, মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘের সভাপতি এম এ রাজ্জাক, জাফলং পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমিতির সভাপতি হোসেন মিয়া, জাফলং সংগ্রাম ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস, জাফলং ট্যুরিস্ট গাইড ও ষ্টুডিও মালিক সমিতির সভাপতি মাহমুদ হাসান মজনু, জাফলং ট্যুরিস্ট গাইড ও পর্যটন নৌকা চালক যুব সংঘের সভাপতি মোঃ বাছির উদ্দিন, জাফলং পর্যটন ইঞ্জিন নৌকা চালক যুব সংঘের সভাপতি নওয়াব আলী, জাফলং ফটোগ্রাফার সমিতির সভাপতি সাজু মিয়া, জাফলং ট্যুরিস্ট গাইড ও হ্যান্ডবোর্ড যুব সংঘের সভাপতি আমির মিয়াসহ জাফলং পর্যটন সংশ্লিষ্টরা। সভায় পর্যটন খাতকে ভবিষ্যতে এগিয়ে নিতে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, পর্যটকদের সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সকলকে একসাথে কাজ করতে হবে। পর্যটনে বিনিয়োগের পাশাপাশি পরিবেশ বান্ধব পরিবেশ তৈরি করতে হবে। পর্যটনে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের ভাবমূর্তি তৈরিতে এই শিল্পের ভূমিকা অনেক। তাই এটিকে কাজে লাগিয়ে বাংলাদেশকে এশিয়ার অন্যতম পর্যটন গন্তব্যে পরিণত করতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহবান জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই