1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
শিবগঞ্জের ​মোকামতলায় পুলিশের সফল অভিযানে ৩কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার দোসরা মার্চ স্বাধীনতার ১ম পতাকা উত্তোলন দিবসে আ স ম আব্দুর রব এর কিছু স্মৃতিকথাঃ ভোলাহাট সীমান্তে ডিএনসির অভিযানে হেরোইনসহ আটক ১ নিয়মিত রোজা ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী ৫ যুবককে ইঞ্জিনচালিত ভ্যানগাড়ি উপহার আমরা কোন অন্যায়ের সাথে আপোষ করব না–সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ময়মনসিংহে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত, প্রধান অতিথি মিয়া গোলাম পরোয়ার চাটখিল পৌরসভার মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের ইফতার ও দোয়া অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার নবনির্মিত ভবন উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপসহ আটক ১ চট্টগ্রামের আনোয়ারায় চালকের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে অটোরিকশা ছিনতাইকালে জনতার হাতে আটক তিনজন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ২য় চাটখিলের ফাইজা

  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ২১৪ Time View

 

দৈনিক দুপুরের খবর ডেস্কঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগের ২০২৩ সালের এমএসসি পরীক্ষায় সিজিপিএ ৩.৯৮ পেয়ে প্রথম শ্রেণিতে দ্বিতীয় হয়েছেন চাটখিলের ফাইজা। সম্প্রতি তার এই ফলাফল প্রকাশিত হয়। ফাইজা এর আগে একই বিভাগ থেকে বিএসসিতে সিজিপিএ ৩.৭০ পেয়ে প্রথম শ্রেণিতে চতুর্থ স্থান অর্জন করেন।

বর্তমানে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি (MIST) তে প্রভাষক হিসেবে কর্মরত ফাইজা রুকা তেজগাঁও কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান একেএম খোরশেদ আলম রবিনের কন্যা। তার মা শাহনাজ আক্তার পিনু তেজগাঁও কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপিকা। তার আরেক বোন ফাতিন নূর ঢাকা বিশ্ববিদ্যালয় মাইক্রোবায়োলজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

ফাইজা হলিক্রস স্কুল এন্ড কলেজ থেকে ২০১৫ সালে জিপিএ-৫ নিয়ে মাধ্যমিক ও ২০১৭ সালে একই প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ নিয়ে উচ্চমাধ্যমিক শেষ করে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় গণিত বিভাগে ভর্তি হন।

পরিবারসহ ঢাকা ফার্মগেটে বসবাস করলেও ফাইজাদের বাড়ি নোয়াখালী জেলার চাটখিল উপজেলার বদলকোট গ্রামে।

তার বাবা একেএম খোরশেদ আলম রবিন বলেন, ‘আপানারা আমার মেয়ের জন্য দোয়া করবেন। সে যেনো নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। বাবা হিসেবে আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই