
ডি জেড নিউজ ২৪ ডেস্কঃ
নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের রিকশা চালক মো. ইব্রাহিম রায়হানের রিকশায় উঠেছিলো বসুরহাট আপন জুয়েলার্সের স্বত্বাধিকারীর পারিবারিক লোকজন। তারা রিকশা থেকে নামার সময় ভুল ক্রমে কাপড়ের ব্যাগ রেখে চলে যান। সে ব্যাগের ভিতরে প্রায় ৬ ভরি স্বর্ন ছিল।
রিকশা চালক রায়হান প্রথমে না দেখলেও পরে দেখলেন একটি ব্যাগ রয়ে গেছে। কিন্তু যাত্রীকে তো তিনি চেনেন না। কি আর করা ? রায়হান কোম্পানীগঞ্জ থানায় গেলেন জিডির উদ্দেশ্য নিয়ে। থানা কতৃপক্ষ বললেন আপনিও চেষ্টা করেন, আমরাও খোঁজ নিয়ে দেখি যাত্রী কে ?
খোঁজাখুঁজির এক পর্যায়ে পাওয়া গেলো যাত্রীকে। স্বর্নালাঙ্কার সহ ব্যাগটি প্রকৃত মালিককে হস্তান্তর করলেন রায়হান। আর রায়হানের সততায় মুগ্ধ হয়ে যাত্রী/মালিক রায়হানকে একটি নতুন অটোরিকশা পুরস্কার দেন।
Leave a Reply