1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ১০ জুন ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নোয়াখালীর বেগমগঞ্জে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে ফারুক হোসেন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ডিবি পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৩ জুয়াড়িকে গ্রেপ্তার নোয়াখালীতে আইনশৃঙ্খলার অবনতিতে জেলা জামায়াতের উদ্বেগ, প্রশাসনের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি সেই অসহায় তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন বান্দরবানের বালাঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন পিসিসিপি সভাপতি আসিফ ইকবাল নোয়াখালীর চাটখিলে গ্রাম আদালত সম্পর্কিত জনসচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত  শহীদ পাইলট তৌকির ইসলামের নামে রাজশাহী বিমানবন্দর, সড়ক বা চত্বরের নামকরণের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ নিহত ২ রাজশাহীর চারঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশন নোয়াখালীর বেগমগঞ্জে জোবায়ের হোসেন রাকিব নামে এক তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

নোয়াখালীতে সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগে সংবাদ সন্মেলন করেছে ভুক্তভোগী পরিবার

  • Update Time : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৪১ Time View

 

দৈনিক দুপুরের খবর ডেস্কঃ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নুর হোসেন মাসুদের বিরুদ্ধে চৌমুহনী কুরি পাড়ার তিন তলা বিশিষ্ট একটি ভবন দখলের অভিযোগ উঠেছে । শনিবার সকালে নোয়াখালী টিভি সাংবাদিক ফোরাম অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলেন বাড়ির মালিক প্রবাসীর স্ত্রী কাজল রেখা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কাজল রেখা বলেন, আমার স্বামীর প্রবাস থেকে পাঠানো টাকা ও সংসার খরচ থেকে সঞ্চিত টাকা দিয়ে ১৯৯৪ সালে চৌমুহনী পৌরসভায় ১৩ শতক জায়গার ৪ শতকের উপর তিন তলা বাড়ী তৈরি করে বসবাস করে আসছি।

২০০৭ সালে আমার ছেলে-মেয়ের পড়া-লেখার উদ্দেশ্যে ঢাকা যাওয়ায় তাকে কেয়ারটেকার এর দায়িত্ব দিই। কিছুদিন সঠিকভাবে দায়িত্ব পালন করলেও ২০০৯ সাল থেকে বাড়ির ভাড়া আদায় করে আমাকে পাঠানো বন্ধ করে দেয় এবং এক পর্যায় বাড়িটি দখল করে নিচ তলায় সে এবং ২য় তলায় আরেক আওয়ামী লীগ নেতা সাহাবুদ্দিনকে ঢুকায়। আমি এসে তাকে চাপ প্রয়োগ করলে সে আমাকে আওয়ামী লীগের নেতা পরিচয় দিয়ে বিভিন্ন প্রকার হুমকি ধামকী প্রদান করে।

এঘটনায় তৎকালীন মেয়র, এমপি এবং আওয়ামী লীগের বিভিন্ন প্রভাবশালীদের কাছে ধরনা দিয়ে ও আমি কোন প্রকার প্রতিকার পাইনি।

পরে নানা ভাবে আমাকে চাপ দিয়ে আমার ৬০ থেকে ৭০ লাখ টাকার ফ্ল্যাট ৩৫ লাখ টাকা মূল্য নির্ধারনে বাধ্য করে এবং মাত্র ৬ লাখ টাকা আমাকে নগদ দিয়ে আর কোন টাকা না দিয়ে কাগজ না করে বাড়ির নাম পরিবর্তন করে আমাকে বলে বাড়ি দখল হয়ে গেছে।

তিনি আরো বলেন, যদি আমি বাড়াবাড়ি করি তাহলে পরিবার সহ প্রাণে মারার হুমকি প্রদান করে। আমি ভীত সন্ত্রস্ত হয়ে আমার এক ভাতিজি জোলেখাকে ফোন দিয়ে এনে ঐ বাড়ী থেকে বের হয়ে যাই। তখন আমার ব্যবহারের জিনিসপত্র ও আলমারীতে রক্ষিত প্রয়োজনীয় কাগজ পত্র কিছুই নিতে পারিনি। এক পর্যায়ে অনেকটা আশাহত হয়ে হাল ছেড়ে দেই। তার ভয়ে নোয়াখালীতে আর আসতে পারি নাই।

গত ৫ আগষ্ট ছাত্র-জনতার গন অভ্যুথ্যানে প্রেক্ষাপট পরিবর্তনে ঐ সন্ত্রাসী পালিয়ে গেলে আমি এসে আমার বাড়ীর দলিল, হোল্ডিং, বিদ্যুৎ বিল, পানির বিল, গ্যাসবিল পরিশোধ সহ সকল কাগজ পত্র সংগ্রহ করি। নিচতলা ও তৃতীয়তলা উদ্ধার করলেও ২য়তলা এখনো উদ্ধার করতে পারিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই