1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ড থেকে মোঃ মিনহাজ নামে ২০ বছরের এক যুবক নিখোঁজ হয়েছেন জলিল টেক্সটাইলের জমি সেনাবাহিনীর কাছে হস্তান্তর “শ্রমিকের ঘামঝরা ইতিহাসের অবসান” দিনাজপুরের বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন ডিবি পুলিশের অভিযানে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১ সেনাসদস্য মাসুম বিল্লাহকে শেষ বিদায় দিতে এসে সড়ক দুর্ঘটনায় আরেক সেনাসদস্য সোহেল ও তাঁর স্ত্রীর করুণ মৃত্যু নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাটখিল-খিলপাড়া সড়ক নির্মাণের দুই মাসের মধ্যেই ভেঙে পড়েছে, জনদুর্ভোগ চরমে নোয়াখালীর চাটখিলে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশে ‘হিজবুত তাওহীদ’ কে নিষিদ্ধের দাবি নোয়াখালীর চাটখিলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিকিৎসাসেবা পরিচালনার দায়ে ‘নোমান হাসপাতাল’ কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

রাজধানীর মিরপুরে পিস্তলের ৩০ রাউন্ড গুলি উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ 

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৩৬ Time View

রাজধানীর মিরপুরে ৩০ রাউন্ড নাইন এম.এম. পিস্তলের গুলি উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ সাইফুল ইসলাম সাকিব (২০) ও মোঃ রুবেল (৩২)।

 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি ২০২৫) রাত ০১:৩০ ঘটিকায় মিরপুরের সেকশন-২ হাউজিং অফিস এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

 

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে থানার একটি টিম বিশেষ উদ্ধার অভিযান ডিউটিতে নিয়োজিত ছিল। রাত আনুমানিক ১২:৩০ ঘটিকায় মিরপুর মডেল থানার সেকশন-২ হাউজিং অফিস সংলগ্ন জি-১ ব্লকের ফ্লাওয়ার ক্যাফের সামনে শিয়ালবাড়ি এলাকা থেকে হেঁটে আসা দুজন সন্দিগ্ধ ব্যক্তিকে তল্লাশীর উদ্দেশে দাঁড়ানোর জন্য সংকেত দেয় টিমের পুলিশ সদস্যরা। তখন ব্যক্তি দুজন পুলিশকে দেখে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এই পরিস্থিতিতে পুলিশ ব্যক্তিদ্বয়কে আটক করে এবং তাদেরকে দৌঁড়ে পালানোর কারণ জিজ্ঞাসা করলে তারা সন্তোষজনক কোন উত্তর দিতে পারেনি। পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করা হয়। তল্লাশিকালে তাদের হেফাজত হতে একটি পুরাতন ব্যাগের মধ্যে পলিথিনে মোড়ানো অবস্থায় ৩০ রাউন্ড নাইন এম.এম. পিস্তলের গুলি উদ্ধার করা হয়। আটককৃত ব্যাক্তিদ্বয় উক্ত ৩০ রাউন্ড গুলির বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি। উক্ত ঘটনায় মিরপুর মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

 

থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজশে বেআইনিভাবে উল্লিখিত ৩০ রাউন্ড গুলি নিজেদের হেফাজতে রেখেছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই