1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ড থেকে মোঃ মিনহাজ নামে ২০ বছরের এক যুবক নিখোঁজ হয়েছেন জলিল টেক্সটাইলের জমি সেনাবাহিনীর কাছে হস্তান্তর “শ্রমিকের ঘামঝরা ইতিহাসের অবসান” দিনাজপুরের বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন ডিবি পুলিশের অভিযানে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১ সেনাসদস্য মাসুম বিল্লাহকে শেষ বিদায় দিতে এসে সড়ক দুর্ঘটনায় আরেক সেনাসদস্য সোহেল ও তাঁর স্ত্রীর করুণ মৃত্যু নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাটখিল-খিলপাড়া সড়ক নির্মাণের দুই মাসের মধ্যেই ভেঙে পড়েছে, জনদুর্ভোগ চরমে নোয়াখালীর চাটখিলে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশে ‘হিজবুত তাওহীদ’ কে নিষিদ্ধের দাবি নোয়াখালীর চাটখিলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিকিৎসাসেবা পরিচালনার দায়ে ‘নোমান হাসপাতাল’ কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

নারীরাই নাকি সংসার ভাঙার কারিগর

  • Update Time : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ২৯৬ Time View

 

তাছলিমা আক্তার মুক্তা

সাজের বাক্সটা আলমারিতে সেই যে কবে তুলে, সংসারের কাজের চাপে সাজতে গেছি ভুলে। একটা সময় ভালো লাগতো সুন্দর করে সাজতে, এখন আমি সময় পাইনা আমার দাঁতগুলোও ঠিক করে মাজতে। ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা করি আগামীকাল সকালে রান্না করতে হবে, রান্না খারাপ হলে কথা শুনবো তবে। সবার জন্য রান্না করবো আলাদা আলাদা খাবার, এতো কাজ করার পরেও কথা শুনাবে আবার। বাবার বাড়িতে হাতে খেতাম না মা খাইয়ে দিতো, কোনো আবদার করার আগেই সামনে এসে যেতো। সেই আমিটা সবার জন্য রান্না করি রোজ, হাত খানা পুড়ে গেলেও নেয়না কেহ খোঁজ। এটাই হলো মেয়ে মানুষ তাদের নাম নারী, রান্না ঘরে কাটায় জীবন পড়ে একটা শাড়ি। বিশ বছর বয়স হলে পরেই মনে হয় যেন আশি, বাবার বাড়ির রাজরানীটা স্বামীর ঘরে দাসী । স্বামীর সংসারের গ্লানি টেনে মেয়েরা, সব নিজের ইচ্ছে গুলোর দিয়ে যায় কবর। এই নারীদের সবাই বলে বিষধর সাপ ও কালনাগিনী আবার কেউ কেউ বলে নারীরাই নাকি সংসার ভাঙা কারিগর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই