1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ড থেকে মোঃ মিনহাজ নামে ২০ বছরের এক যুবক নিখোঁজ হয়েছেন জলিল টেক্সটাইলের জমি সেনাবাহিনীর কাছে হস্তান্তর “শ্রমিকের ঘামঝরা ইতিহাসের অবসান” দিনাজপুরের বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন ডিবি পুলিশের অভিযানে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১ সেনাসদস্য মাসুম বিল্লাহকে শেষ বিদায় দিতে এসে সড়ক দুর্ঘটনায় আরেক সেনাসদস্য সোহেল ও তাঁর স্ত্রীর করুণ মৃত্যু নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাটখিল-খিলপাড়া সড়ক নির্মাণের দুই মাসের মধ্যেই ভেঙে পড়েছে, জনদুর্ভোগ চরমে নোয়াখালীর চাটখিলে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশে ‘হিজবুত তাওহীদ’ কে নিষিদ্ধের দাবি নোয়াখালীর চাটখিলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিকিৎসাসেবা পরিচালনার দায়ে ‘নোমান হাসপাতাল’ কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

নড়াইলের নড়াগাতী থানার ওসি আশিকুর রহমানের নেতৃত্বে অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার

  • Update Time : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ২৩১ Time View

 

 

উজ্জ্বল রায়, নড়াইলঃ
নড়াইলের নড়াগাতী থানার ওসি আশিকুর রহমানের নেতৃত্বে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ কিবরিয়া মোল্লা (৩৫) ও মোঃ জনি মোল্লা (২১) নামের দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার নড়াগাতী থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ কিবরিয়া মোল্লা (৩৫) নড়াগাতী থানাধীন ডুমুরিয়া গ্রামের ফরিদ মোল্লার ছেলে ও মোঃ জনি মোল্লা(২১) একই গ্রামের ফিরোজ আলীর ছেলে।

 

 

শুরুবার (২৪ অক্টোবর) নড়াইল জেলার নড়াগাতী থনাধীন ৯নং বাঐসোনা ইউনিয়নের বাঐসোনা গ্রামের রুবেলের মিনি পার্কের সামনে বাঐসোনা থেকে যোগানিয়া পাকা রাস্তার উপর হতে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) এফ. এম. তারেক, এএসআই (নিঃ) মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ কিবরিয়া মোল্লা (৩৫) ও মোঃ জনি মোল্লা (২১) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে পনের পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই