
ডি জেড নিউজ ২৪ ডেস্কঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কাউখালী উপজেলায় নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্যদের নবায়ন শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার পুরাতন বালুর মাঠ উত্তর বাজারে এ কর্মশালার আয়োজন করে কাউখালী উপজেলা বিএনপি। উপজেলা বিএনপি সভাপতি আহসান কবিরের সভাপতিত্বে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এইচ. এম. দীন মোহাম্মদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপি’র আহ্বায়ক নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত।
পাঁচটি ইউনিয়নের ৪৫টি ওয়ার্ডের নেতাকর্মীরা এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। বক্তারা সংগঠনের শক্তিশালী ভিত্তি গড়ে তুলতে মাঠপর্যায়ে সদস্য সংগ্রহ অভিযানকে আরও গতিশীল করার আহ্বান জানান।
চলমান সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের মাধ্যমে বিএনপির তৃণমূল সংগঠন আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন অতিথিরা।
Leave a Reply