1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ড থেকে মোঃ মিনহাজ নামে ২০ বছরের এক যুবক নিখোঁজ হয়েছেন জলিল টেক্সটাইলের জমি সেনাবাহিনীর কাছে হস্তান্তর “শ্রমিকের ঘামঝরা ইতিহাসের অবসান” দিনাজপুরের বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন ডিবি পুলিশের অভিযানে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১ সেনাসদস্য মাসুম বিল্লাহকে শেষ বিদায় দিতে এসে সড়ক দুর্ঘটনায় আরেক সেনাসদস্য সোহেল ও তাঁর স্ত্রীর করুণ মৃত্যু নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাটখিল-খিলপাড়া সড়ক নির্মাণের দুই মাসের মধ্যেই ভেঙে পড়েছে, জনদুর্ভোগ চরমে নোয়াখালীর চাটখিলে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশে ‘হিজবুত তাওহীদ’ কে নিষিদ্ধের দাবি নোয়াখালীর চাটখিলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিকিৎসাসেবা পরিচালনার দায়ে ‘নোমান হাসপাতাল’ কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় কেক কাটার মধ্য দিয়ে পালিত হলো গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী

  • Update Time : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ২১০ Time View

 

কোটালীপাড়া, গোপালগঞ্জ থেকে শেখ কামরুজ্জামান (রানা)।

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ” জনতার অধিকার , আমাদের অঙ্গিকার” স্লোগান নিয়ে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

 

 

রোববার (২৬ অক্টোবর) বিকেলে দলের চতুর্থ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কোটালীপাড় উপজেলা শাখার আয়োজনে মটর শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন গণঅধিকার পরিষদের উপজেলা শাখার আহবায়ক ও গোপালগঞ্জ- ৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের সম্ভাব্য এমপি প্রার্থী আবুল বাশার দাড়িয়া। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ এর সামনে থেকে শুরু করে শহর প্রদক্ষিণ করে তারাশী বাস স্ট্যান্ডে গণঅধিকার কার্যালয়ে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে গণঅধিকার পরিষদের উপজেলা শাখার আহবায়ক ও গোপালগঞ্জ- ৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের সম্ভাব্য এমপি প্রার্থী আবুল বাশার দাড়িয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা শাখার সাধারণ সম্পাদক জালাল দাড়িয়া, সদস্য সচিব সোহেল হাজরা, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আমিনুল ইসলাম জুয়েলসহ সিনিয়র নেতৃবৃন্দ।

 

 

গণঅধিকার পরিষদের উপজেলা শাখার আহবায়ক ও গোপালগঞ্জ- ৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের সম্ভাব্য এমপি প্রার্থী আবুল বাশার দাড়িয়া বলেন, উপজেলাসহ সকল নিপীড়িত মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করে যাবে গণঅধিকার পরিষদ। আমরা আশাবাদী আমরা মানুষের অধিকার আদায়ের জন্য সবসময় যেভাবে রাজপথে ছিলাম, ইনশাআল্লাহ ভবিষ্যতে ও রাজপথে থাকবো। গণঅধিকার পরিষদকে কোটালীপাড়ায় শক্তিশালী করতে আমরা বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি।
আলোচনা সভা শেষে কেক কাটা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই