1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ড থেকে মোঃ মিনহাজ নামে ২০ বছরের এক যুবক নিখোঁজ হয়েছেন জলিল টেক্সটাইলের জমি সেনাবাহিনীর কাছে হস্তান্তর “শ্রমিকের ঘামঝরা ইতিহাসের অবসান” দিনাজপুরের বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন ডিবি পুলিশের অভিযানে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১ সেনাসদস্য মাসুম বিল্লাহকে শেষ বিদায় দিতে এসে সড়ক দুর্ঘটনায় আরেক সেনাসদস্য সোহেল ও তাঁর স্ত্রীর করুণ মৃত্যু নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাটখিল-খিলপাড়া সড়ক নির্মাণের দুই মাসের মধ্যেই ভেঙে পড়েছে, জনদুর্ভোগ চরমে নোয়াখালীর চাটখিলে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশে ‘হিজবুত তাওহীদ’ কে নিষিদ্ধের দাবি নোয়াখালীর চাটখিলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিকিৎসাসেবা পরিচালনার দায়ে ‘নোমান হাসপাতাল’ কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

যত ষড়যন্ত্রই হোক দাড়িপাল্লার বিজয় এবার সুনিশ্চিত—অধ্যক্ষ হেলালী

  • Update Time : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ২২৬ Time View

 

সৈয়দ মোহাম্মদ কায়সার, চট্টগ্রামঃ
চট্টগ্রাম-১০ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক, সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, “কায়েমি স্বার্থবাদীরা যত ষড়যন্ত্রই করুক, দাড়িপাল্লার বিজয় এবার সুনিশ্চিত। এই জোয়ার কেউ ঠেকাতে পারবে না।”

 

 

২৫ অক্টোবর সন্ধ্যায় ২৪ নং উত্তর আগ্রাবাদ বসুন্ধরা আবাসিক এলাকায় আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, “আল্লাহর সাহায্য ও দিকনির্দেশনা ছাড়া কোনো আন্দোলন সফল হয় না। জনগণের বিশ্বাস, কর্মীদের ত্যাগ ও শাহাদাতের বিনিময়েই আজ জামায়াতের পালে বিজয়ের হাওয়া বইছে।”

 

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড জামায়াতের সহসভাপতি সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ডবলমুরিং থানা জামায়াতের আমীর ফারুকে আজম, ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের আমীর ইমরানুল হক এবং কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল মালেক।

 

 

ওয়ার্ড সেক্রেটারি মকছুদুর রহমানের সঞ্চালনায় দারসুল কুরআন পেশ করেন হাফেজ ক্বারী মাওলানা মো. সাদ বিন সাত্তার। এছাড়াও বক্তব্য রাখেন হাবিবুর রহমান, জাফর উদ্দীন ভূঁইয়া, জাফর আহমদ ও শাহ রাশেদুর রহমান।

 

 

বক্তারা বলেন, জনগণ এখন পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ। দেশের মানুষ দমন-পীড়ন, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে দাড়িপাল্লার প্রতীকে ভোট দিতে প্রস্তুত। তারা আশা প্রকাশ করেন, ইসলামী মূল্যবোধ ও জনকল্যাণের রাজনীতির মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে।

 

 

উঠান বৈঠকে এলাকাবাসীর বিপুল উপস্থিতি ও উচ্ছ্বাসে নির্বাচনী পরিবেশে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই