1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
নোয়াখালীর চাটখিলে নববধূকে গলা টিপে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ নোয়াখালীর চাটখিলে ভূমি সেবা মেলা ২০২৬ এর উদ্বোধন নাটোরের লালপুরে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, আনন্দের সাথে দুশ্চিন্তা নোয়াখালীর চাটখিল এর ‘রাজাবাবু’ কে দেখতে প্রতিদিন বাড়ছে ভিড় নোয়াখালীর সেনবাগে মাদক ও দেশীয় অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে পুলিশ  লক্ষ্মীপুরের রামগঞ্জে এক প্রবাসীর স্ত্রী ও তার পরকীয়া প্রেমিক এক ব্যবসায়ীকে আটক করে দুজনের মধ্যে কাজী ডেকে বিয়ে চট্টগ্রামে এনসিপির নতুন কমিটি ঘোষণার পর তীব্র অসন্তোষ ও গণপদত্যাগের ডাক নোয়াখালী সদর উপজেলা জামায়াতে ইসলামীর দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত নোয়াখালীর চাটখিলের পরকোটে মাদক বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এর প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক

ঢাকাই সিনেমার নন্দিত অভিনেত্রী চম্পার আজ জন্মদিন 

  • Update Time : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৮৪ Time View

 

 

 

 

ইমাদুল ইসলাম, যশোরঃ

আজ ৫ জানুয়ারির এই দিনে, ১৯৬৫ সালে জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র চম্পা। আজ তিনি ৬১ বছরে পা রাখলেন।

 

 

চম্পা ঢাকাই সিনেমার এমন এক নামষ যিনি সৌন্দর্য শক্তিশালী অভিনয় আর চরিত্রের গভীরতা সবকিছুর অনন্য সমন্বয়। আশির দশক থেকে শুরু করে দীর্ঘ অভিনয়জীবনে তিনি উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় ও স্মরণীয় চলচ্চিত্র। নায়িকা হিসেবেই নয়, চরিত্রাভিনেত্রী হিসেবেও তিনি বারবার প্রমাণ করেছেন নিজের অসাধারণ অভিনয়ক্ষমতা।
তার অভিনয়শৈলীর স্বীকৃতি হিসেবে তিনি পাঁচবার অর্জন করেছেন বাংলাদেশের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এই অর্জন শুধু সংখ্যায় নয় মানেও তাকে পৌঁছে দিয়েছে বাংলা সিনেমার সর্বোচ্চ আসনে।

 

 

আজ তার জন্মদিনে ভক্ত সহকর্মী ও শুভানুধ্যায়ীদের ভালোবাসা আর শুভেচ্ছায় ভরে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম। একজন শিল্পী হিসেবে তিনি যেমন সফল। তেমনি ব্যক্তিত্বেও তিনি অনুকরণীয় নীরব, দৃঢ় এবং আত্মমর্যাদাশীল।
এই বিশেষ দিনে আমাদের কামনা
চম্পা যেন সুস্থ থাকেন, দীর্ঘদিন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তার আলোকচ্ছটা ছড়িয়ে যান।

 

 

 

 

শুভ জন্মদিন, প্রিয় অভিনেত্রী।
বাংলা সিনেমা আপনাকে ভালোবাসে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই