1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
নোয়াখালীর বেগমগঞ্জে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে আবদুর রহমান সুমন নামে উপসহকারী কৃষি কর্মকর্তা নিহত জনপ্রিয় লেখালেখি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও খ্যাতি ছড়াচ্ছেন তুলতুল কোটালীপাড়ায় সৎ মায়ের মুক্তির দাবিতে ৮ বছরের জেরিন গলায় প্ল্যাকার্ড নিয়ে ইউএনও কার্যালয়ে ইতালির রাজধানী রোমে একই পরিবারের তিন বাংলাদেশি নাগরিককে ছুরিকাঘাতে নৃশংসভাবে হত্যা চাটখিলে রেলস্টেশন স্থাপন, কারিগরি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, আধুনিক রেস্ট হাউজ এবং প্রবাস গামীদের আর্থিক সহযোগিতা প্রদান করা হবে–ব্যারিস্টার মনির হোসেন কাজল  চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে চোখ হারাতে হলো আয়কর আইনজীবীকে আসছে আলো দেবীর নতুন গান “সোনা বন্ধু” মুক্তি পাচ্ছে ২৬ জুন গোপালগঞ্জে সেনাবাহিনীর ১৭১ সদস্য মোতায়েন গাইবান্ধার সাদুল্লাপুরে এনসিপির পরিচিতি সভা অনুষ্ঠিত, তৃণমূলে সংগঠন শক্তিশালী করার আহবান কুমিল্লা বিশ্বরোডে লবণের ট্রাক থেকে এক লক্ষ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ 

দুইদিনব্যাপী আনন্দভ্রমণ সম্পন্ন করল প্রেসক্লাব সাটুরিয়া

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৩১২ Time View

 

 

মো: আরিফুর রহমান অরি, শেরপুরঃ

প্রকৃতির মনোরম লীলাভূমি শেরপুর ও জামালপুর জেলার দর্শনীয় স্থান পরিদর্শনের মধ্য দিয়ে প্রেসক্লাব সাটুরিয়ার দুইদিনব্যাপী বার্ষিক আনন্দভ্রমণ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ভ্রমণটি সাংবাদিকদের মাঝে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক ঐক্য আরও দৃঢ় করেছে।

 

 

গত ২১ অক্টোবর (মঙ্গলবার) সকাল ৮টায় প্রেসক্লাব সাটুরিয়া কার্যালয়ের পাশের ডাকবাংলো থেকে প্রবীণ সাংবাদিক মো. ইউনুস আলীর দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ভ্রমণের যাত্রা শুরু হয়।

 

 

যাত্রার শুরু থেকেই ছিল উৎসবমুখর আবহ সদস্যদের চোখেমুখে ফুটে উঠেছিল আনন্দের উচ্ছ্বাস। পথিমধ্যে গাজীপুরের কালিয়াকৈরের মনোরম প্রাকৃতিক পরিবেশে সকালের নাস্তার বিরতি নেওয়া হয়। এরপর গজারী বনের সবুজ ছায়ায় ফটোসেশন ও সংক্ষিপ্ত সময় কাটিয়ে পুনরায় যাত্রা শুরু করে কাফেলা।

 

 

দুপুর নাগাদ গাড়ি পৌঁছে যায় ময়মনসিংহে। সেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে যাত্রাবিরতি করে সদস্যরা। বিদ্রোহী কবির স্মৃতিচারণে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস, মুখে মুখে বাজে কবির গান ও কবিতা। এরপর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে মধ্যাহ্নভোজ সারেন সবাই।

 

 

মাছ চাষের ঘের পরিদর্শন শেষে বিকেলে কাফেলা পৌঁছে শেরপুরের ঝিনাইগাতীতে। পূর্বনির্ধারিত অতিথিশালায় বিশ্রাম শেষে স্থানীয় মুখরোচক খাবারে রাতের ভোজ সেরে গল্প-আড্ডায় জমে ওঠে রাতের পরিবেশ। প্রথম দিনের ভ্রমণ শেষ হয় এক পরিপূর্ণ আনন্দময়তায়।

 

 

পরদিন সকালে ৪২ বছরের পুরনো স্থানীয় রেস্তোরাঁয় বিখ্যাত তুলসিমালা ধানের খিচুড়ির নাস্তা শেষে সবাই রওনা দেন গজনী অবকাশকেন্দ্রের পথে।

 

 

গজনীর প্রাকৃতিক সৌন্দর্য, গারো মা ও শিশুসন্তানের প্রতীকী ভাস্কর্য এবং আকাশচুম্বি টাওয়ার থেকে দৃশ্যমান ভারতের মেঘালয়ের দৃশ্য সব মিলিয়ে সবাই মুগ্ধ।

 

 

এরপর জামালপুরের লাউচাপড়া অবকাশকেন্দ্র ও বকশিগঞ্জ-মেলান্দগঞ্জ সীমান্ত পরিদর্শনের সময় বন্য হাতির দেখা পাওয়ায় মুহূর্তটি আরও রোমাঞ্চকর হয়ে ওঠে।

 

 

দুপুরের খাবারের পর ফেরার পথে টাঙ্গাইলের মধুপুরে পাহাড়ি আনারসের স্বাদ ও কালিহাতীতে চা পানের বিরতি শেষে রাত ৯টার দিকে কাফেলা ফিরে আসে সাটুরিয়ায়।দুইদিনের এই আনন্দভ্রমণ অংশগ্রহণকারীদের মনে রেখেছে অনন্য এক অভিজ্ঞতা ও স্মৃতির ভাণ্ডার।

 

 

সদস্যরা একবাক্যে বলেছেন,“এ ভ্রমণ শুধু বিনোদন নয়, আমাদের পেশাগত বন্ধন ও পারস্পরিক সম্পর্ককে করেছে আরও দৃঢ়।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই