1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
নোয়াখালীর বেগমগঞ্জে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে আবদুর রহমান সুমন নামে উপসহকারী কৃষি কর্মকর্তা নিহত জনপ্রিয় লেখালেখি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও খ্যাতি ছড়াচ্ছেন তুলতুল কোটালীপাড়ায় সৎ মায়ের মুক্তির দাবিতে ৮ বছরের জেরিন গলায় প্ল্যাকার্ড নিয়ে ইউএনও কার্যালয়ে ইতালির রাজধানী রোমে একই পরিবারের তিন বাংলাদেশি নাগরিককে ছুরিকাঘাতে নৃশংসভাবে হত্যা চাটখিলে রেলস্টেশন স্থাপন, কারিগরি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, আধুনিক রেস্ট হাউজ এবং প্রবাস গামীদের আর্থিক সহযোগিতা প্রদান করা হবে–ব্যারিস্টার মনির হোসেন কাজল  চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে চোখ হারাতে হলো আয়কর আইনজীবীকে আসছে আলো দেবীর নতুন গান “সোনা বন্ধু” মুক্তি পাচ্ছে ২৬ জুন গোপালগঞ্জে সেনাবাহিনীর ১৭১ সদস্য মোতায়েন গাইবান্ধার সাদুল্লাপুরে এনসিপির পরিচিতি সভা অনুষ্ঠিত, তৃণমূলে সংগঠন শক্তিশালী করার আহবান কুমিল্লা বিশ্বরোডে লবণের ট্রাক থেকে এক লক্ষ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ 

কালচারাল একাডেমির আয়োজনে ‘ইতিহাস ঐতিহ্যের সুসঙ্গ দুর্গাপুর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৭৫ Time View

 

 

আল আমিন হাওলাদার, নেত্রকোণাঃ

নেত্রকোণায় ‘ইতিহাস ঐতিহ্যের সুসঙ্গ দুর্গাপুর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলার দুর্গাপুর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি বিরিশিরি এর আয়োজনে সোমবার (২৭ অক্টোবর) ওয়াইএমসিএ মিলনায়তনে এই সেমিনার আয়োজন করা হয়।

 

 

সেমিনারের উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও এডভোকেট এম এ জিন্নাহ। কালচারাল একাডেমির পরিচালক কবি পরাগ রিছিলের সভাপতিত্বে ও নৃত্য শিক্ষক মালা মার্থা আরেং এর সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রভাষক তোবারক হোসেন খোকন।

 

 

এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন – সিনিয়র সাংবাদিক এস এম রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সহ সভাপতি ও সামাজিক ব্যক্তিত্ব এম রফিকুল ইসলাম এবং একাডেমির কার্যনির্বাহী কমিটির সদস্য সন্ধ্যা রানী হাজং।

 

 

সেমিনারে আলোচনাকালে বক্তারা বলেন, সুসঙ্গ দুর্গাপুর একটি ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ উপজেলা। সুসঙ্গ দুর্গাপুরের শত শত বছরের প্রাচীন ইতিহাস রয়েছে। এটি নৈসর্গিক সৌন্দর্যের অপরূপ অঞ্চল। এখানকার পর্যটনের রয়েছে বহুমুখী সম্ভাবনা। সেই সম্ভাবনাকে আরো বেশি জাগিয়ে তুলতে হলে সকলের জায়গা থেকে কাজ করতে হবে। এজন্য নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। এখানকার ইতিহাস-ঐতিহ্য লালন করে একটি সুখী সমৃদ্ধ আগামীর দুর্গাপুর গড়ে তুলতে হবে। এখানে রয়েছে বহু জাতিগোষ্ঠীর বসবাস। বৈচিত্র্যময় সংস্কৃতি এই দুর্গাপুরকে করেছে অনন্য। এই সেমিনারে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশত শিক্ষার্থী অংশগ্রহণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই