
ডি জেড নিউজ ২৪ ডেস্কঃ
ব্যারিস্টার মনির হোসেন কাজল বলেন, চাটখিলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে রেলস্টেশন স্থাপন, কারিগরি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, ও দুরদুরান্ত থেকে আগতদের থাকার জন্য আধুনিক রেস্ট হাউজ স্থাপন এবং প্রবাস গামীদের আর্থিক সহযোগিতা প্রদানে মাননীয় এমপি মহোদয় ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনকে, সর্বাত্বক সহযোগিতা করবো।
সাংবাদিকদের একাধিক প্রশ্নের জবাবে তিনি বলেন, দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি বিপুল ভোটে বিজয়ী হয়ে, বিএনপি চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে চাটখিল উপজেলা উপহার দিবো।
২৬ জুন ২০২৬ বৃহস্পতিবার দুপুরে ব্যারিস্টার মনির হোসেন কাজল, তার নিজ জন্মস্থান নোয়াখালীর চাটখিলের মোহাম্মদপুর ইউনিয়নের, পরানপুর ব্যারিস্টার বাড়িতে চাটখিল ও সোনাইমুড়ীর বিএনপি, এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে মতবিনিময়, এবং দুপুরে প্রীতিভোজে মিলিত হয়ে এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিগত সৈরাচার এরশাদ সরকারের পতনের আন্দোলনে তিনি যখন গুলিবিদ্ধ হন, তখন গনতন্ত্রের মা, দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়া তাকে উন্নত চিকিৎসার জন্য আমেরিকা পাঠান, তাই আমি দলের কাছে কিছুই চাইনা, দলের কাছে আমার চাওয়া পাওয়ার কিছু নাই, দল যাকে মনোনয়ন দিবে আমি তার পক্ষে কাজ করবো।
ব্যারিস্টার মনির হোসেন কাজল, আহবায়ক কমিটির সন্মানিত সদস্য চাটখিল উপজেলা বিএনপি, ছাত্রদলের সাবেক নির্বাচিত ভিপি ঢাকা সিটি কলেজ ছাত্র সংসদ, সাবেক দফতর সম্পাদক জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম কেন্দ্রীয় কমিটি, সাবেক আইন বিষয়ক সম্পাদক নোয়াখালী জেলা বিএনপি, সাবেক আইন বিষয়ক সম্পাদক জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি, এবং বিএনপির চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের, ২০০৭ সালে নিয়োগপ্রাপ্ত ১০ জন কৌঁসুলির মধ্যে অন্যতম।
ব্যারিস্টার মনির হোসেন কাজলের প্রতিষ্ঠিত, ব্যারিস্টার মনির হোসেন কাজল ফাউন্ডেশন, বিভিন্ন দুর্যোগে দুর্বিপাকে সাহায্য ও সহযোগিতা নিয়ে, সবসময় চাটখিল ও সোনাইমুড়ী তথা দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের পাশে দাঁড়িয়েছেন। তারমধ্যে উল্লেখযোগ্য, রমজানে ইফতার ও খাদ্য সামগ্রী, ঈদুল ফিতরে ঈদ উপহার শাড়ী লুঙ্গি ও নগদ টাকা বিতরণ, ঈদুল আজহায় কোরবানির মাংস বিতরণ করে থাকেন।
তার বাবা মরহুম আলহাজ্ব নুরুল হক, চট্টগ্রাম পৌরসভার সাবেক মেয়র ও একজন দানবীয় ছিলেন। তিনি সোনাইমুড়ী উপজেলার থানারহাট উচ্চ বিদ্যালয়, ও থানারহাট ইসলামিয়া দাখিল মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। এবং তিনি দুই বার থানারহাট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি থানারহাট ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ও বিভিন্ন দান অনুদান করেছেন।
ব্যারিস্টার মনির হোসেন কাজল তার বাবার যোগ্য উত্তরসুরী হিসেবে, জনগনের কল্যানে স্থাপন করেছেন, ব্যারিস্টার মনির হোসেন কাজল ফাউন্ডেশন। আর এই ফাউন্ডেশনের মাধ্যমে তিনি জনগণকে সাহায্য ও সহযোগিতা করে যাচ্ছেন, এবং ভবিষ্যতেও করে যাবেন বলে তিনি জানান।
Leave a Reply