1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ড থেকে মোঃ মিনহাজ নামে ২০ বছরের এক যুবক নিখোঁজ হয়েছেন জলিল টেক্সটাইলের জমি সেনাবাহিনীর কাছে হস্তান্তর “শ্রমিকের ঘামঝরা ইতিহাসের অবসান” দিনাজপুরের বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন ডিবি পুলিশের অভিযানে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১ সেনাসদস্য মাসুম বিল্লাহকে শেষ বিদায় দিতে এসে সড়ক দুর্ঘটনায় আরেক সেনাসদস্য সোহেল ও তাঁর স্ত্রীর করুণ মৃত্যু নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাটখিল-খিলপাড়া সড়ক নির্মাণের দুই মাসের মধ্যেই ভেঙে পড়েছে, জনদুর্ভোগ চরমে নোয়াখালীর চাটখিলে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশে ‘হিজবুত তাওহীদ’ কে নিষিদ্ধের দাবি নোয়াখালীর চাটখিলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিকিৎসাসেবা পরিচালনার দায়ে ‘নোমান হাসপাতাল’ কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

ময়মনসিংহের নান্দাইলে ইয়াবাসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

  • Update Time : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ২১০ Time View

 

 

 

 

আবুল কালাম আজাদ, ময়মনসিংহঃ

ময়মনসিংহের নান্দাইলে ইয়াবা ট্যাবলেট ও পিকআপসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

 

 

সোমবার (২৭ অক্টোবর ২০২৫) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ এর সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির নেতৃত্বে মুশুলী বাজারস্থ মশুলী ডিগ্রি কলেজের সামনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৯,৭৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি পিকআপসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

 

 

গ্রেফতারকৃতরা হলোঃ
১. মোঃ জাহিদ হাসান রাসেল (৩৫), পিতা: মোঃ রহুল আমিন, মাতা: মোছাঃ সাফিয়া আক্তার।
২. মোঃ সোহেল মিয়া (৩৪), পিতা: মৃত মোফাজ্জল হোসেন, মাতা: মোছাঃ নুরেদা খাতুন। উভয়ের বাড়ি নেত্রকোনা জেলার বারহাট্টা থানার চিরাম (পোদ্দার বাড়ি) এলাকায়।

 

 

অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আজগর আলী বাদী হয়ে নান্দাইল মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।

 

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।
অভিযানে উদ্ধারকৃত ইয়াবা ও পিকআপ জব্দ করা হয়েছে।

 

 

চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই