1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম:
নোয়াখালীর বেগমগঞ্জে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে আবদুর রহমান সুমন নামে উপসহকারী কৃষি কর্মকর্তা নিহত জনপ্রিয় লেখালেখি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও খ্যাতি ছড়াচ্ছেন তুলতুল কোটালীপাড়ায় সৎ মায়ের মুক্তির দাবিতে ৮ বছরের জেরিন গলায় প্ল্যাকার্ড নিয়ে ইউএনও কার্যালয়ে ইতালির রাজধানী রোমে একই পরিবারের তিন বাংলাদেশি নাগরিককে ছুরিকাঘাতে নৃশংসভাবে হত্যা চাটখিলে রেলস্টেশন স্থাপন, কারিগরি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, আধুনিক রেস্ট হাউজ এবং প্রবাস গামীদের আর্থিক সহযোগিতা প্রদান করা হবে–ব্যারিস্টার মনির হোসেন কাজল  চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে চোখ হারাতে হলো আয়কর আইনজীবীকে আসছে আলো দেবীর নতুন গান “সোনা বন্ধু” মুক্তি পাচ্ছে ২৬ জুন গোপালগঞ্জে সেনাবাহিনীর ১৭১ সদস্য মোতায়েন গাইবান্ধার সাদুল্লাপুরে এনসিপির পরিচিতি সভা অনুষ্ঠিত, তৃণমূলে সংগঠন শক্তিশালী করার আহবান কুমিল্লা বিশ্বরোডে লবণের ট্রাক থেকে এক লক্ষ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ 

রাজশাহীতে উৎসব উদযাপনের মধ্যে উদীচীর ৫৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • Update Time : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৯৩ Time View

 

 

পাভেল ইসলাম মিমুল, রাজশাহীঃ

রাজশাহীতে বাংলাদেশের সাংস্কৃতিক আনদোলনের পুরোধা বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

 

 

বুধবার বিকাল ৪ টা থেকে নগরীর আলুপট্টি মোড়ে উদীচী রাজশাহী জেলা সংসদের আয়োজনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয় প্রতিষ্ঠা বার্ষিকী। শিল্পীদের সমবেত কন্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও সংগঠন পতাকা উত্তোলন করেন অতিথি ও উদীচী নেতৃবৃন্দ।

 

 

এরপর উদীচী রাজশাহী জেলা সংসদের সভাপতি জুলফিকার আহমেদ গোলাপের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিনুর রহমান সোনার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, গণসংহতি আন্দোলন রাজশাহী জেলা আহবায়ক এডভোকেট মুরাদ মোর্শেদ, শ্রমিক নেতা কমরেড হুমায়ুন রেজা জেনু, চারণ সাংস্কৃতিক কেন্দ্র রাজশাহীর সংগঠক শামসুল আবেদিন ডন, উদীচী রাজশাহীর সহ-সভাপতি অজিত কুমার মন্ডল বক্তব্য রাখেন।

 

 

এ সময় নারী নেত্রী কল্পনা রায়, সিপিবি নগর কমিটির সাধারণ সম্পাদক অসিম সরকার লিটন, বাসদ জেলা আহবায়ক আলফাজ হোসেন যুবরাজ, উদীচী রাজশাহী জেলা সংসদের সহ-সভাপতি আফতাব হোসেন কাজল ও
রতন ভট্টাচার্য, কোষাধ্যক্ষ সন্তোষ কুমার, সহ-সাধারণ সম্পাদক রণজিৎ দাস ও সাথী আক্তার সহ অন্যরা উপস্থিত ছিলেন।

 

 

আলোচনা সভা শেষে বৃন্দ আবৃতি করেন সেলিনা বানু, আবু তালেব মোল্লাহ,প্রফুল্ল প্রামানিক।

 

 

খালেদা কেয়ার নির্দেশনায় উদীচীর শিশু শিল্পীদের পরিবেশনায় নাটক সুকান্ত ভট্টাচার্যের “রাখাল ছেলে” পরিবেশিত হয়। শেষে উদীচীর কন্ঠ শিল্লীদের পরিবেশনায় ছিল গণসংগীত।

 

 

প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে কৃষক আনদোলনের নেতা ইলা মিত্র,উপমহাদেশের প্রখ্যাত গণসংগীত শিল্পী সলিল চৌধুরী, কবি সুকান্ত ভট্টাচার্য এবং চলচিত্রকার ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষে তাঁদেরকে শ্রদ্ধাচিত্তে স্মরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই