1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
গাইবান্ধার ফুলছড়িতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৭ জুয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ  গাইবান্ধার সাদুল্লাপুরে হেলিকপ্টারে বিয়ে  ১৯৯তম ঈদুল ফিতরের জামায়াতের জন্য প্রস্তুত শোলাকিয়া, থাকছে চার স্তরের নিরাপত্তা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাটখিল উপজেলার সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাখাওয়াত হোসেন স্বপন পিরোজপুরের নাজিরপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভোলাহাটে হতদরিদ্র রোগীদের চিকিৎসার জন্য নগদ অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করেন হাজী সারওয়ার জাহান মাষ্টার চাটখিল পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ সহিদ হোসেন গাজী ওয়ার্ডবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাইমুড়ী পৌরসভা মেয়রপদে আলোচনায় সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব নড়াইলের লোহাগড়ায় ট্রেনে কাটা পড়ে একজন নিহত ও সেহরিতে খাবারের সময় গলায় ভাত আটকে কৃষকের মৃত্যু ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে গাঁজা, ইয়াবা ও জুয়ার আসর থেকে ১৩ জন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • Update Time : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১০০ Time View

 

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জঃ

চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং জেলা ক্রীড়া অফিস যৌথ আয়োজনে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন। “খেলাধুলায় বাঁচে বল, মাদক ছেড়ে খেলতে চল” এই স্লোগানকে সামনে রেখে (৪ নভেম্বর) মঙ্গলবার বিকাল ৩ টায় চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়ামে যৌথ উদ্যোগে এ টুর্নামেন্টে জেলার ৫ উপজেলা দল অংশ নিয়েছে। আগামী ৯ নভেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

 

 

উক্ত টুর্নামেন্টের সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান। মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সোলায়মান। বক্তব্যে জানা যায়, এ আয়োজনের মূল লক্ষ্য তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক থেকে দূরে রাখা এবং সচেতনতা সৃষ্টি করা। টুর্নামেন্ট জুড়ে চলবে মাদকবিরোধী বার্তা প্রচার, পোস্টার প্রদর্শনী ও উদ্বুদ্ধকরণ করবে। মাদককে না বলুন, আয়োজকেরা এই লিফলেট বিতরণ করেন।

 

 

বিশেষ অতিথি হিসেবে ছিলেন,
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার
মোঃ রেজাউল করিম, বিপিএম সেবা, অতিরিক্ত জেলা প্রশাসক
মোঃ এ.কে.এম. ওয়াহিদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ আফজাল, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজাহার আলী, নাচোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন, গোমস্তাপুর নির্বাহী অফিসার (অতিঃ দাঃ) জাকির মুন্সি, চাঁপাইনবাবগঞ্জ শিক্ষা অফিসার মোঃ আব্দুল মতিন ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই