1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ড থেকে মোঃ মিনহাজ নামে ২০ বছরের এক যুবক নিখোঁজ হয়েছেন জলিল টেক্সটাইলের জমি সেনাবাহিনীর কাছে হস্তান্তর “শ্রমিকের ঘামঝরা ইতিহাসের অবসান” দিনাজপুরের বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন ডিবি পুলিশের অভিযানে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১ সেনাসদস্য মাসুম বিল্লাহকে শেষ বিদায় দিতে এসে সড়ক দুর্ঘটনায় আরেক সেনাসদস্য সোহেল ও তাঁর স্ত্রীর করুণ মৃত্যু নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাটখিল-খিলপাড়া সড়ক নির্মাণের দুই মাসের মধ্যেই ভেঙে পড়েছে, জনদুর্ভোগ চরমে নোয়াখালীর চাটখিলে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশে ‘হিজবুত তাওহীদ’ কে নিষিদ্ধের দাবি নোয়াখালীর চাটখিলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিকিৎসাসেবা পরিচালনার দায়ে ‘নোমান হাসপাতাল’ কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

প্রবাসী ফুটবলার দিয়ে শ্রীলঙ্কার উত্থান আর আমাদের বাংলাদেশের পতন 

  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ২৫২ Time View

 

 

ডি জেড নিউজ ২৪ ডেস্কঃ

২০২৭ এশিয়ান কাপ বাছাইপর্বের পয়েন্ট টেবিল আমাদের ফুটবলের এক তিতা সত্যকে সামনে এনেছে। যেখানে শ্রীলঙ্কা (৯ পয়েন্ট) আজ ভারত ও বাংলাদেশের (৫ পয়েন্ট) ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে, সেখানে আমাদের ব্যর্থতার দায় কার ?

 

 

শ্রীলঙ্কা ফুটবল ফেডারেশন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তাদের প্রবাসী ফুটবলার খুঁজে বের করেছে। তাদের বর্তমান দলের প্রাণভোমরা এই প্রবাসী ফুটবলাররাই। সঠিক স্কাউটিং আর সুযোগের কারণে তারা আজ মাঠ কাঁপিয়ে জয় ছিনিয়ে আনছে।

 

 

অন্যদিকে বাংলাদেশে আমাদের চিত্রটা ঠিক উল্টো! আমাদের অনেক প্রবাসী ফুটবলার দেশে খেলার স্বপ্ন নিয়ে আসলেও তাদের দিনের পর দিন বেঞ্চে বসিয়ে রাখা হয়। ট্রেভর ইসলাম ও জায়ান হাকিমের মতো স্ট্রাইকারদের দলে ভেড়ানোর প্রক্রিয়া যেন শেষই হতে চায় না। ঘরোয়া লিগ বা জাতীয় দলে প্রবাসীদের যোগ্য সুযোগ না দিয়ে আমরা কেবল পুরনো সিন্ডিকেটে ডুবে আছি।

 

 

প্রতিভা আমাদেরও আছে, কিন্তু শ্রীলঙ্কা সেই প্রতিভাকে মাঠে ব্যবহার করছে আর আমরা তাদের গ্যালারিতে বা বেঞ্চে বসিয়ে রাখছি। আধুনিক ফুটবলে বংশোদ্ভূত ফুটবলারদের গুরুত্ব না বুঝলে এই পয়েন্ট টেবিলের ব্যবধান কেবল বাড়তেই থাকবে।

 

 

এখনই সময় প্রবাসী প্রতিভাদের মূল্যায়ন করার, নাহলে দক্ষিণ এশিয়ার ফুটবল মানচিত্র থেকে আমরা হারিয়ে যাবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই