1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
নোয়াখালীর চাটখিলে নববধূকে গলা টিপে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ নোয়াখালীর চাটখিলে ভূমি সেবা মেলা ২০২৬ এর উদ্বোধন নাটোরের লালপুরে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, আনন্দের সাথে দুশ্চিন্তা নোয়াখালীর চাটখিল এর ‘রাজাবাবু’ কে দেখতে প্রতিদিন বাড়ছে ভিড় নোয়াখালীর সেনবাগে মাদক ও দেশীয় অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে পুলিশ  লক্ষ্মীপুরের রামগঞ্জে এক প্রবাসীর স্ত্রী ও তার পরকীয়া প্রেমিক এক ব্যবসায়ীকে আটক করে দুজনের মধ্যে কাজী ডেকে বিয়ে চট্টগ্রামে এনসিপির নতুন কমিটি ঘোষণার পর তীব্র অসন্তোষ ও গণপদত্যাগের ডাক নোয়াখালী সদর উপজেলা জামায়াতে ইসলামীর দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত নোয়াখালীর চাটখিলের পরকোটে মাদক বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এর প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক

জাবিতে আন্তঃবিভাগ হ্যান্ডবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ

  • Update Time : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৬৮ Time View

 

রেদওয়ান সাগর, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনালে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ ১১-৯ গোলে চারুকলা বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

 

 

বুধবার (১২ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের জেবেদায় বম সর্বোচ্চ গোলদাতার পুরস্কার অর্জন করেন। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান।
এসময় তিনি বলেন, “দু’দলই চমৎকার ও উপভোগ্য খেলা উপহার দিয়েছে। আগামী এক মাসের মধ্যেই বিশ্ববিদ্যালয়ে আরও দুটি খেলার মাঠ উদ্বোধন করা হবে, যা শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগকে আরও প্রসারিত করবে। শিক্ষা, গবেষণা ও ক্রীড়াসহ সবক্ষেত্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে শিক্ষার্থীদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। বলেন তিনি।
অনুষ্ঠানে হ্যান্ডবল প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. আবেদা সুলতানা সভাপতিত্ব করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, শারীরিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত পরিচালক বেগম নাছরীনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই