1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ড থেকে মোঃ মিনহাজ নামে ২০ বছরের এক যুবক নিখোঁজ হয়েছেন জলিল টেক্সটাইলের জমি সেনাবাহিনীর কাছে হস্তান্তর “শ্রমিকের ঘামঝরা ইতিহাসের অবসান” দিনাজপুরের বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন ডিবি পুলিশের অভিযানে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১ সেনাসদস্য মাসুম বিল্লাহকে শেষ বিদায় দিতে এসে সড়ক দুর্ঘটনায় আরেক সেনাসদস্য সোহেল ও তাঁর স্ত্রীর করুণ মৃত্যু নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাটখিল-খিলপাড়া সড়ক নির্মাণের দুই মাসের মধ্যেই ভেঙে পড়েছে, জনদুর্ভোগ চরমে নোয়াখালীর চাটখিলে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশে ‘হিজবুত তাওহীদ’ কে নিষিদ্ধের দাবি নোয়াখালীর চাটখিলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিকিৎসাসেবা পরিচালনার দায়ে ‘নোমান হাসপাতাল’ কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

পিরোজপুরে প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণির ক্লাস পার্টি অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৮ Time View

 

পিরোজপুর প্রতিনিধিঃ

পিরোজপুর সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে প্রাক-প্রাথমিক শ্রেণির ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকালে সদর উপজেলার ৮০নং পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই আনন্দঘন আয়োজন অনুষ্ঠিত হয়।

 

 

অনুষ্ঠানে ক্ষুদে শিক্ষার্থীরা গান, ছড়া, নাচসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। পাশাপাশি শিশুদের জন্য ছিল বিশেষ খাবার, খেলাধুলা এবং নানা বিনোদনমূলক কার্যক্রম। সার্বিক আয়োজন ও শিশুদের অংশগ্রহণে স্কুল প্রাঙ্গণ রূপ নেয় রঙিন মিলনমেলায়।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বক্তিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম মোল্যা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেলী আশফিয়া।

 

 

শিক্ষকরা জানান, এমন আয়োজন শিশুদের স্কুলমুখী করতে, সামাজিকতা বাড়াতে এবং পাঠ্যবহির্ভূত কার্যক্রমে উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

 

অভিভাবকরাও বিদ্যালয়ের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, শিশুদের মানসিক বিকাশে এমন আয়োজন অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই