1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম:
খোকন নামে একটি ছেলে নোয়াখালীর চাটখিল থেকে নিখোঁজ হয়েছেন  নরসিংদীতে মাদ্রাসার শিক্ষার্থী গোসল না করায় পৈশাচিক মারধরে অভিযোগে শিক্ষক গ্রেফতার প্রবাসী ফুটবলার দিয়ে শ্রীলঙ্কার উত্থান আর আমাদের বাংলাদেশের পতন  হাতিয়া থানা পুলিশের অভিযানে ৭ ড্রাম ১৩৩০ লিটার চোরাই ডিজেল সহ দুইজন গ্রেফতার নোয়াখালীর চাটখিলে মেয়াদ উত্তীর্ণ ওষুধ এবং অনিয়মের কারণে ২ হাসপাতালকে জরিমানা নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ১৫০০ ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল সহ দুজন গ্রেফতার বিশ্বকাপে ফেরার অপেক্ষা এবারও ঘুচলোনা চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির  নরসিংদীর শিবপুরে তেল মজুদ রাখায় ৮ হাজার টাকা জরিমানা  সোহেল নামে ২৮ বছরের একটি ছেলে ঢাকার সাভার থেকে নিখোঁজ, সন্তানের খোঁজে মায়ের আকুল আবেদন পতাকা উত্তোলন দিবস সহ মুক্তিযুদ্ধের প্রতিটি গৌরবময় অধ্যায়কে রাষ্ট্রীয়ভাবে পালন করা এখন সময়ের দাবি–তানিয়া রব

নরসিংদীতে মাদ্রাসার শিক্ষার্থী গোসল না করায় পৈশাচিক মারধরে অভিযোগে শিক্ষক গ্রেফতার

  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৪৬ Time View

 

 

 

 

মোঃ কামাল হোসেন প্রধান, নরসিংদীঃ

​নরসিংদীর শহরের ভেলানগর জেলখানা মোড় সংলগ্ন মাদ্রাসাতুল আবরার আরাবিয়্যাহ নামক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী গোসল না করার অজুহাতে মোজাহিদ নামের এক শিশুকে নির্মমভাবে পিটিয়ে রক্তাক্ত কাটা জখম করেছে এক কুলাঙ্গার শিক্ষক।

 

এই ঘটনায় খবর ছড়িয়ে পড়লে অভিযুক্ত শিক্ষক নাজমুল ইসলামকে গ্রেফতার করেছেন নরসিংদীর মডেল থানার পুলিশ। বর্তমানে শিশুটি নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।​স্থানীয় সূত্রে জানা যায় ভেলানগর জেলখানা মোড়ে অবস্থিত মাদরাসতুল আবরার আরাবিয়্যাহ নামক প্রতিষ্ঠানে এই অমানবিক ঘটনা পূর্বেও ঘটেছে । অভিযুক্ত শিক্ষক নাজমুল ইসলাম তুচ্ছ কারণে শিশু মোজাহিদকে বেধড়ক মারপিট করে। নির্যাতনের মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে, শিশুটি গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হয়।​

 

এই ঘটনার খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এলাকাবাসীর ভাষ্যমতে শিক্ষার নামে কোনো সুস্থ্য মানুষ শিশুকে এভাবে অমানুষিক নির্যাতন করতে পারে না। নরসিংদী জেলা জুড়ে এখন নিন্দার ঝড় বইছে এবং সাধারণ মানুষ ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। ​বর্তমান অবস্থা

ভুক্তভোগী শিশুরটির পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক নাজমুল ইসলামকে গ্রেফতার করেন। পুলিশ জানায় শিশুদের ওপর এ ধরনের সহিংসতা কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং আইনের যথাযথ ধারায় তার বিচার নিশ্চিত করা হবে। শিক্ষকের কাজ শিশুকে সঠিক শিক্ষা দান করা বেত্রাঘাত করে ক্ষতবিক্ষত করা নয়। মোজাহিদের ওপর যে বর্বরতা চালানো হয়েছে নরসিংদী বাসী তার সর্বোচ্চ শাস্তি চান। বাংলাদেশের যাতে শিক্ষকদের দ্বারা শিক্ষার্থীদের এরকম মর্মান্তিক ঘটনার শিকার না হতে হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই