1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ড থেকে মোঃ মিনহাজ নামে ২০ বছরের এক যুবক নিখোঁজ হয়েছেন জলিল টেক্সটাইলের জমি সেনাবাহিনীর কাছে হস্তান্তর “শ্রমিকের ঘামঝরা ইতিহাসের অবসান” দিনাজপুরের বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন ডিবি পুলিশের অভিযানে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১ সেনাসদস্য মাসুম বিল্লাহকে শেষ বিদায় দিতে এসে সড়ক দুর্ঘটনায় আরেক সেনাসদস্য সোহেল ও তাঁর স্ত্রীর করুণ মৃত্যু নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাটখিল-খিলপাড়া সড়ক নির্মাণের দুই মাসের মধ্যেই ভেঙে পড়েছে, জনদুর্ভোগ চরমে নোয়াখালীর চাটখিলে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশে ‘হিজবুত তাওহীদ’ কে নিষিদ্ধের দাবি নোয়াখালীর চাটখিলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিকিৎসাসেবা পরিচালনার দায়ে ‘নোমান হাসপাতাল’ কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

বাংলাদেশ হাইকমিশন কর্তৃক বৃটিশ পাসপোর্টে নো- ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদ করেছে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে

  • Update Time : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৩২১ Time View

 

 হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্রঃ
“বাংলাদেশ হাইকমিশন কর্তৃক বৃটিশ পাসপোর্টে নো- ভিসা ফি সহ অন্যান্য সার্ভিসে ফি বৃদ্ধির প্রতিবাদ ও অবিলম্বে এই সীদ্ধান্ত প্রত্যাহার এর জোর দাবি জানিয়েছেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে নেতৃবৃন্দ।
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয়
কনভেনার কমিউনিটি লিডার মকিস মনসুর,
কো- কনভেনার মসুদ আহমদ,সদস্য সচিব,ড.মুজিবুর রহমান,ও অর্থ সচিব এম আসরাফ মিয়া সহ বিভিন্ন রিজিওনাল ও শাখা কমিটির নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে “এক দিনের নোটিশে বৃটিশ পাসপোর্টে নো ভিসা ফি ৪৬ পাউন্ড থেকে কেন ৭০ পাউন্ড করা হলো ? যা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হতে পারে না,বলে উল্লেখ করে বৃটিশ পাসপোর্টে নো- ভিসা ফি সহ অন্যান্য সার্ভিসে ও ফি বৃদ্ধির তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে বাংলাদেশ হাইকমিশনের এই সীদ্ধান্ত প্রত্যাহার এর জোর দাবি জানিয়েছেন।

বাংলাদেশ হাইকমিশন মাত্র একদিনের স্বল্প নোটিশে নো ভিসা ফি ৪৬ পাউন্ড থেকে বৃদ্ধি করে ৭০ পাউন্ড করায় বৃটিশ বাঙালি কমিউনিটির মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে বলে উল্লেখ করে প্রেরিত বার্তায়
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয়
কনভেনার ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মকিস মনসুর বলেন, আমাদের নিজের দেশ বাংলাদেশে যেতে ৭০ পাউন্ড নো ভিসা ফি এটা বাংলাদেশীদের জন্য অনেক বেশি। বিশেষ করে এখন হলিডে টাইমে যখন হাজার হাজার প্রবাসী বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা করতেছেন ঠিক সেই মুহূর্তে এই নো ভিসা ফি বৃদ্ধি করায় প্রবাসীরা হতাশ।
প্রবাসীদের হাই কমিশনের মাধ্যমে দ্রুত এনআইডি কার্ড প্রদান ,পাওয়ার অফ এটরনির জটিলতা নিরসন ও বাংলাদেশে খাজনা প্রদানে অযথা হয়রানী না করে প্রবাসীদের পাসপোর্টকে আইডি হিসাবে গ্রহণের জোর দাবী জানানো হয় ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই