1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ড থেকে মোঃ মিনহাজ নামে ২০ বছরের এক যুবক নিখোঁজ হয়েছেন জলিল টেক্সটাইলের জমি সেনাবাহিনীর কাছে হস্তান্তর “শ্রমিকের ঘামঝরা ইতিহাসের অবসান” দিনাজপুরের বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন ডিবি পুলিশের অভিযানে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১ সেনাসদস্য মাসুম বিল্লাহকে শেষ বিদায় দিতে এসে সড়ক দুর্ঘটনায় আরেক সেনাসদস্য সোহেল ও তাঁর স্ত্রীর করুণ মৃত্যু নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাটখিল-খিলপাড়া সড়ক নির্মাণের দুই মাসের মধ্যেই ভেঙে পড়েছে, জনদুর্ভোগ চরমে নোয়াখালীর চাটখিলে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশে ‘হিজবুত তাওহীদ’ কে নিষিদ্ধের দাবি নোয়াখালীর চাটখিলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিকিৎসাসেবা পরিচালনার দায়ে ‘নোমান হাসপাতাল’ কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

সিলেট সদরের নতুন নেতৃত্বে টিটো-রাজীব

  • Update Time : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৩১৮ Time View

 

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্রঃ

প্রবাসের ঐতিহ্যবাহী সংগঠন সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকার দ্বি-বার্ষিক (২০২৫-২০২৬) নির্বাচনে নতুন কমিটি গঠিত হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আর. সি. টিটো সভাপতি এবং রাজীব খাঁন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

গত মঙ্গলবার ১০ ডিসেম্বর ২০২৪ নির্বাচন কমিশনের নির্ধারিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা ও প্রত্যাহারের প্রক্রিয়া শেষে কোন প্রতিদ্বন্ধি না থাকায় এই কমিটি গঠিত হয়। সংগঠনের ১৯টি পদের সকল প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অন‍্যান‍্য উল্লেখযোগ্য পদের মধ্যে সহ সম্পাদক মেরাজ ফাহমী, কোষাধ্যক্ষ আব্দুল হাফিজ আবদার নির্বাচিত হয়েছেন।

জানা যায়, এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার এম.সি. কামাল, নির্বাচন কমিশনার ইয়ামিন রশীদ, নির্বাচন কমিশনার দুলাল মিয়া এনামের সমন্বয়ে গঠিত কমিশন নির্বাচন পরিচালনা করেন।

এক বিবৃতিতে নির্বাচন কমিশন সুষ্ঠু ও অবাধ নির্বাচন পরিচালনায় সর্বাত্মক সহযোগিতার জন‍্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং টিটো-রাজীবের নেতৃত্বে সিলেট সদর থানা এসোসিয়েশন আরো শক্তিশালী হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকার দ্বি-বার্ষিক (২০২৫-২০২৬) নির্বাচন সুষ্ঠভাবে অনুষ্ঠানের জন্য ৩ সদস্যর নির্বাচন কমিশন গঠন করা হয়। কমিশন ১লা জানুয়ারি ২০২৫ নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্ধারন করে তফসিল ঘোষনা করে। নির্বাচনী তফসিল অনুযায়ী ২৫ নভেম্বর ২০২৪ সোমবার জ্যামাইকার হিলসাইডে অবস্থিত মতিন রেস্টুরেন্ট থেকে সংগঠনের ১৯টি পদের জন্য মনোনয়ন পত্র ও ভোটার তালিকা সংগ্রহ, ৮ ডিসেম্বর ২০২৪ রবিবার বিকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, বাছাই ও চূড়ান্ত প্রার্থীতা ঘোষনা ১০ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার ও ১লা জানুয়ারি ২০২৫ নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্ধারন করা হয়। প্রত্যাহারের প্রক্রিয়া শেষে কোন প্রতিদ্বন্ধি না থাকায় সিলেট সদরের নতুন নেতৃত্বের দায়িত্ব পান আর. সি. টিটো এবং রাজীব খাঁন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই