1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ড থেকে মোঃ মিনহাজ নামে ২০ বছরের এক যুবক নিখোঁজ হয়েছেন জলিল টেক্সটাইলের জমি সেনাবাহিনীর কাছে হস্তান্তর “শ্রমিকের ঘামঝরা ইতিহাসের অবসান” দিনাজপুরের বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন ডিবি পুলিশের অভিযানে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১ সেনাসদস্য মাসুম বিল্লাহকে শেষ বিদায় দিতে এসে সড়ক দুর্ঘটনায় আরেক সেনাসদস্য সোহেল ও তাঁর স্ত্রীর করুণ মৃত্যু নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাটখিল-খিলপাড়া সড়ক নির্মাণের দুই মাসের মধ্যেই ভেঙে পড়েছে, জনদুর্ভোগ চরমে নোয়াখালীর চাটখিলে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশে ‘হিজবুত তাওহীদ’ কে নিষিদ্ধের দাবি নোয়াখালীর চাটখিলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিকিৎসাসেবা পরিচালনার দায়ে ‘নোমান হাসপাতাল’ কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

বৃটেনের কার্ডিফ বিএনপি’র উদ্দ্যোগে ২১ শে ফেব্রুয়ারী শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • Update Time : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৬৭ Time View

 

 

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্রঃ
যথাযোগ্য মর্যাদায় ও গভীর ভাবগাম্ভীর্যের সাথে ২১ শে ফেব্রুয়ারি বৃটেনের ওয়েলস রাজধানী কার্ডিফের শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে ফুলের শ্রদ্ধাঞ্জলি প্রদান সহ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্ডিফ ৫২ এর ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে কার্ডিফের গ্র্যাঞ্জমুর পার্কে অবস্থিত শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে স্মরণ সমাবেশের আয়োজন করে। এ উপলক্ষে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর রাত ১২টার পূর্ব থেকে কার্ডিফ ও ওয়েলস (যুক্তরাজ্য) বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক জনসাধারণ সমবেত হন।

 

সিলেট মহানগর ৮নং ওয়ার্ড যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি, কার্ডিফ বিএনপি এর নেতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলহাজ্ব আসরাফ হোসেন এর সভাপতিত্বে এবং কার্ডিফ যুবদলের সাবেক সহ-সভাপতি মাহমুদ আলির পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কার্ডিফ বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মৌলভীবাজার জেলার সাবেক যুবদল নেতা মাসুদ আহমেদ।

 

এছাড়াও উক্ত সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রদলের সাবেক নেতা নুরুল আলম চৌধুরী, বিএনপি নেতা তমছির আলি, রাকিব হোসেন, মিনার আহমেদ, আব্দুর নুর, সামাদ আহমেদ, ছাত্রনেতা জুয়েল আহমেদ, ছাত্রনেতা ইমতিয়াজ আহমেদ, ছাত্রদল নেতা নবাব উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।

 

উক্ত সমাবেশে উপস্থিত বক্তাবৃন্দ ৫২ এর ভাষা আন্দোলনে শহীদদের স্মরণের পাশাপাশি দেশ ও বিদেশে বাংলা ভাষা ও বাংলাদেশকে নেতৃত্বের আসনে অধিষ্ঠের লক্ষ্য নিয়ে সবাইকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি, উপস্থিত সকলে দলমত নির্বিশেষে বৈষম্যহীন আগামীর বাংলাদেশ গড়তে কার্ডিফ বিএনপি এর সকল নেতাকর্মীদের পক্ষ হতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই