1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

ছাত্রী হলে ওয়াশিং মেশিন ও পানির ফিল্টার স্থাপন করলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ২৭৮ Time View

 

 

ইমতিয়াজ উদ্দিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ঃ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী ছাত্রী হলে ওয়াশিং মেশিন এবং ঠাণ্ডা-গরম পানির ফিল্টার স্থাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

 

 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকাল তিনটায় নিরাপদ পানি পান প্রকল্পের অংশ হিসেবে ছাত্রী হলে এসব সরঞ্জামাদি দেওয়া হয়। গরম-টান্ডা পানির ফিল্টার এবং ওয়াশিং মেশিন পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন নারী শিক্ষার্থীরা।

 

 

সমাজবিজ্ঞান ২০২২-২৩ বর্ষের শিক্ষার্থী ফারজানা হক লুবনা বলেন,”আমাদের হলে নিরাপদ পানির ফিল্টারের স্বল্পতা ছিলো পাশাপাশি কাপড় ধোয়া নিয়ে নানা বিড়ম্বনায় পড়তে হতো, ছাত্রশিবিরের এই উদ্যোগের ফলে আমাদের সমস্যাগুলো কিছুটা হলেও লাঘব হবে।”

 

 

নৃবিজ্ঞান বিভাগের আরেক শিক্ষার্থী তিশা পারভীন বলেন, ছাত্রশিবির শিক্ষার্থীবান্ধব কাজ করছে। এটা ভালো দিক। নারী শিক্ষার্থীদের জন্য কিছুটা উপকারে আসবে। ছাত্রী হলে নানা সংকট আছে। এগুলোর সমাধান জরুরি। ছাত্রশিবির এগিয়ে আসায় ধন্যবাদ।

 

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন,” ছাত্রীহলের বোনদের চাহিদার প্রেক্ষিতে আমরা একটি অত্যাধুনিক ওয়াশিং মেশিন এবং একটি ঠাণ্ডা ও গরম পানির ফিল্টার স্থাপন করছি। আমরা শিক্ষার্থীদের সংকট গুলো শুনতে চাই। সমাধানে পাশে থাকতে চাই।

 

 

সেক্রেটারি আব্দুল আলিম আরিফ বলেন,”ছাত্রশিবির সবসময়ই শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করে। আমাদের চলমান ‘নিরাপদ পানি পান প্রকল্প’ কর্মসূচির অংশ হিসেবে আজ ছাত্রী হলে পানির ফিল্টার ও এবং বোনেদের কাপড় ধোয়ার সমস্যা লাঘবের জন্য ওয়াশিং মেশিন স্থাপন করা হয়েছে।”

 

 

সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহেদ বলেন, “ফিল্টার দেওয়ার বিষয়টি আমাদের নিরাপদ পানি পান প্রকল্পের ধারাবাহিক কার্যক্রম। ছাত্রীহল থেকে বোনদের অনেকেই ভেন্ডিং মেশিন ও ওয়াশিং মেশিনের জন্য বলেছেন। তাদের আবেদনের ভিত্তিতে আমরা একটা ওয়াশিং মেশিন দিয়েছি। ভেন্ডিং মেশিন ছাত্রদলের পক্ষ থেকে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে তাই আমরা সেটি বাদ দিয়েছি।”

 

 

নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের প্রভোস্ট ড. আঞ্জুমান আরা বলেন,” আমাদের হলে এগুলো বিশেষ প্রয়োজন ছিলো, ধন্যবাদ ছাত্রশিবিরকে ওয়াশিং মেশিন এবং ফিল্টার স্থাপন করার জন্য।”

 

 

এসময় উপস্থিত ছিলেন ছাত্রশিবির জবি শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহেদ, অফিস সম্পাদক ইব্রাহীম খলিল, অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ শাখা ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই