1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ড থেকে মোঃ মিনহাজ নামে ২০ বছরের এক যুবক নিখোঁজ হয়েছেন জলিল টেক্সটাইলের জমি সেনাবাহিনীর কাছে হস্তান্তর “শ্রমিকের ঘামঝরা ইতিহাসের অবসান” দিনাজপুরের বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন ডিবি পুলিশের অভিযানে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১ সেনাসদস্য মাসুম বিল্লাহকে শেষ বিদায় দিতে এসে সড়ক দুর্ঘটনায় আরেক সেনাসদস্য সোহেল ও তাঁর স্ত্রীর করুণ মৃত্যু নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাটখিল-খিলপাড়া সড়ক নির্মাণের দুই মাসের মধ্যেই ভেঙে পড়েছে, জনদুর্ভোগ চরমে নোয়াখালীর চাটখিলে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশে ‘হিজবুত তাওহীদ’ কে নিষিদ্ধের দাবি নোয়াখালীর চাটখিলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিকিৎসাসেবা পরিচালনার দায়ে ‘নোমান হাসপাতাল’ কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

ভোলায় প্রথমবার কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় উৎসবে মুখর প্রায় দুই হাজার শিক্ষার্থী

  • Update Time : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ২১৪ Time View

 

খন্দকার নিরব, ভোলাঃ

ভোলায় প্রথমবারের মতো কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ভোলা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে এই পরীক্ষা শুরু হয়।

 

 

জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪র্থ থেকে ১০ম শ্রেণির মোট ১ হাজার ৫১৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। দুটি কেন্দ্রে পরীক্ষার কার্যক্রম তদারকিতে দায়িত্ব পালন করেন ৬০ জন শিক্ষক। কেন্দ্র সচিব ছিলেন অ্যাডভোকেট রহমত উল্লাহ সেলিম ও অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন।

 

 

সকাল সাড়ে ১০টায় পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইসরাফীল, চরফ্যাশন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ উল্যাহ স্বপন এবং কিশোরকণ্ঠ পাঠক ফোরামের জেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন।

 

 

পরিদর্শন শেষে প্রফেসর মো. ইসরাফীল বলেন, “আয়োজনটি অত্যন্ত সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়েছে। আশা করি, এ উদ্যোগ ভোলার শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা উন্নয়নে বড় ভূমিকা রাখবে।”

 

 

প্রফেসর মোহাম্মদ উল্যাহ বলেন, “এই পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস আরও বৃদ্ধি পাবে, ভবিষ্যতের পরীক্ষাগুলোতেও এ অভিজ্ঞতা কাজে লাগবে।”

 

 

জেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বলেন, “শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতার বিকাশ, পাঠ্যাভ্যাস গঠন এবং কল্যাণমূলক কাজে উৎসাহ দিতেই আমাদের এই আয়োজন।” তিনি শিক্ষক, সাংবাদিক, অভিভাবক ও আয়োজক কমিটিসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই