1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ড থেকে মোঃ মিনহাজ নামে ২০ বছরের এক যুবক নিখোঁজ হয়েছেন জলিল টেক্সটাইলের জমি সেনাবাহিনীর কাছে হস্তান্তর “শ্রমিকের ঘামঝরা ইতিহাসের অবসান” দিনাজপুরের বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন ডিবি পুলিশের অভিযানে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১ সেনাসদস্য মাসুম বিল্লাহকে শেষ বিদায় দিতে এসে সড়ক দুর্ঘটনায় আরেক সেনাসদস্য সোহেল ও তাঁর স্ত্রীর করুণ মৃত্যু নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাটখিল-খিলপাড়া সড়ক নির্মাণের দুই মাসের মধ্যেই ভেঙে পড়েছে, জনদুর্ভোগ চরমে নোয়াখালীর চাটখিলে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশে ‘হিজবুত তাওহীদ’ কে নিষিদ্ধের দাবি নোয়াখালীর চাটখিলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিকিৎসাসেবা পরিচালনার দায়ে ‘নোমান হাসপাতাল’ কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন নিউইয়র্ক বিএনপি নেতা সেলিম রেজা

  • Update Time : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৩০৭ Time View

 

 

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্রঃ বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬০ তম শুভ জন্মদিন উপলক্ষে গভীর শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছন বিএনপিনেতা হাবিবুর রহমান সেলিম রেজা সভাপতি নিউইয়র্ক মহানগর দক্ষিন বিএনপি যুক্তরাষ্ট্রে।

 

 

এক শুভেচ্ছা বার্তায় তিনি জানান, তারেক রহমান কেবল একটি নাম নয়; তিনি একজন সংগ্রামী নেতা, জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত একজন পথপ্রদর্শক, যিনি নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম ও উন্নয়নের স্বপ্ন জাগিয়েছেন। তারেক রহমানের রাজনৈতিক কর্মময় জীবন সম্পর্কে তিনি জানান, তারেক রহমান জন্মগ্রহণ করেছেন এমন এক পরিবারে, যেখানে রাজনীতি কেবল পেশা নয়, বরং জাতির সেবার এক অঙ্গীকার। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র হিসেবে তারেক রহমান শৈশব থেকেই নেতৃত্ব ও আত্মত্যাগের শিক্ষা পেয়েছেন। তারেক রহমান বিএনপির রাজনীতিকে আধুনিকায়নের জন্য কাজ করেছেন এবং দলকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানোর জন্য নিরলস পরিশ্রম করে চলেছেন।
তারেক রহমান তরুণ প্রজন্মের মাঝে উদ্দীপনা সঞ্চার করেছেন। তার সৃষ্টিশীল চিন্তা, গতিশীল নেতৃত্ব এবং আধুনিক দৃষ্টিভঙ্গি নতুন প্রজন্মকে জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ করেছে। তিনি বিশ্বাস করেন, তরুণদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া জাতি গঠন সম্ভব নয়। তার নেতৃত্বে দলকে নতুন ধারায় এগিয়ে নেওয়ার প্রচেষ্টায় তারুণ্যই মূল চালিকাশক্তি।তারেক রহমান দেশের উন্নয়ন ও রাজনীতিতে তার সক্রিয় ভূমিকা রেখেছেন।

 

 

যুবকদের কর্মসংস্থান, দারিদ্র্য দূরীকরণ, এবং শিক্ষার প্রসারে তার নীতিমালা আজও প্রাসঙ্গিক।দেশকে আধুনিক প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক সমাজে রূপান্তরিত করার জন্য তার পরিকল্পনা একটি সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্নকে আরও স্পষ্ট করে তোলে। তারেক রহমানের জন্মদিন শুধু একটি তারিখ নয়, এটি একটি আদর্শ, একটি প্রেরণার দিন। আমরা তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি। তার নেতৃত্বে বাংলাদেশ আরও এগিয়ে যাবে এই প্রত্যাশা আমাদের সবার।

 

 

তারেক রহমান সম্পর্কে তিনি আরো বলেন, আপনি সাহস ও নেতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ। আপনার জন্মদিনে আমরা আপনার প্রতি ঝালকাঠি-১ আসনের কর্ণধর সেলিম রেজার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং প্রার্থনা করছি যে, আপনি আমাদের প্রিয় বাংলাদেশের জন্য আরও অনেক অবদান রাখতে সক্ষম হবেন। আমি তার উত্তরোত্তর সুখী সমৃদ্ধি কামনা করি।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই