1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
শনিবার, ৩০ মে ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিপুল মাদক জব্দ নড়াইল জেলা এনসিপির আহবায়ক কমিটি গঠন নোয়াখালীর সোনাইমুড়ীর জয়াগে সম্পত্তি ভাগাভাগির দ্বন্দ্বে মা ও শিশুপুত্রকে হত্যার দুই বছর পর পুকুর থেকে তাদের কঙ্কাল উদ্ধার করেছে সিআইডি নোয়াখালীর চাটখিলে কোরবানির পশু জবাই ও পশুর চামড়া সংরক্ষণ সংক্রান্ত সভা অনুষ্ঠিত নোয়াখালীর চাটখিলে নববধূকে গলা টিপে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ নোয়াখালীর চাটখিলে ভূমি সেবা মেলা ২০২৬ এর উদ্বোধন নাটোরের লালপুরে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, আনন্দের সাথে দুশ্চিন্তা নোয়াখালীর চাটখিল এর ‘রাজাবাবু’ কে দেখতে প্রতিদিন বাড়ছে ভিড় নোয়াখালীর সেনবাগে মাদক ও দেশীয় অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে পুলিশ  লক্ষ্মীপুরের রামগঞ্জে এক প্রবাসীর স্ত্রী ও তার পরকীয়া প্রেমিক এক ব্যবসায়ীকে আটক করে দুজনের মধ্যে কাজী ডেকে বিয়ে

সোহেল নামে ২৮ বছরের একটি ছেলে ঢাকার সাভার থেকে নিখোঁজ, সন্তানের খোঁজে মায়ের আকুল আবেদন

  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৯২ Time View

 

 

 

নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ

ঢাকার সাভার এলাকা থেকে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ হয়েছেন সোহেল (২৮) নামের এক যুবক। তাকে ফিরে পেতে দেশবাসীর সহযোগিতা কামনা করেছেন অসহায় মা আউলিয়া বেগম।

 

 

জানা যায়, সোহেল পেশায় একজন টাইলস মিস্ত্রী ছিলেন এবং ঢাকায় কাজ করতেন। কয়েক বছর আগে জন্ডিস জ্বরে আক্রান্ত হওয়ার পর তিনি গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কাহিতুরা গ্রামে ফিরে আসেন। এরপর থেকেই তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন এবং ধীরে ধীরে মানসিক সমস্যায় ভুগতে শুরু করেন। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন ডাক্তার ও কবিরাজের মাধ্যমে চিকিৎসা করানো হলেও উল্লেখযোগ্য উন্নতি হয়নি।

 

 

পরিবার সূত্রে জানা গেছে, সোহেল প্রায়ই রাতে ঘর থেকে বের হয়ে দূর-দূরান্তে হেঁটে চলে যেতেন, পরে আবার ফিরে আসতেন। তিনি অবিবাহিত এবং কোনো ধরনের নেশার সঙ্গে জড়িত ছিলেন না। মানসিক ভারসাম্যহীনতা থাকলেও তা সবসময় স্পষ্টভাবে বোঝা যেত না।

 

 

পরবর্তীতে উন্নত চিকিৎসার আশায় মা আউলিয়া বেগম, মামা হান্নান মিয়ার পরামর্শে ঢাকার সাভারের একটি হাসপাতালে তাকে ভর্তি করান। সেখানে প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর দুই হাজার পঁচিশ সালের সাত ডিসেম্বর রাত আনুমানিক সাড়ে দশটার দিকে হাসপাতাল থেকেই নিখোঁজ হয়ে যান সোহেল।

 

 

সোহেলের বর্ণনাঃ
তার পিতার নাম – ফারুক মিয়া
মাতার নাম – আউলিয়া বেগম
গায়ের রঙ: উজ্জ্বল
উচ্চতা: প্রায় পাঁচ ফুট পাঁচ ইঞ্চি
পরনে ছিল: প্যান্ট ও শার্ট
স্থায়ী ঠিকানা- গ্রাম – কাহিতুরা (স্কুলপাড়া), ইউনিয়ন – কুন্ডা
উপজেলা – নাসিরনগর জেলা- ব্রাহ্মণবাড়িয়া
এ ঘটনায় সোহেলের মামা হান্নান মিয়া সাভার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নিখোঁজ সন্তানের খোঁজে দিশেহারা মা আউলিয়া বেগম দেশবাসীর প্রতি আকুল আবেদন জানিয়ে বলেন, আমার ছেলেকে যদি কেউ কোথাও দেখে থাকেন, দয়া করে আমাদের জানাবেন। আপনারা একটু সাহায্য করলে হয়তো আমার সন্তানকে ফিরে পাবো।

 

 

যোগাযোগঃ
হান্নান (মামা) 01979-734778
জুয়েল (ছোট ভাই) 01602-711697

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই