1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
চিলমারীতে “বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ” প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাতের দাবিতে মানববন্ধন করেছে লেবাননে ইসরায়েলের হামলায় বাংলাদেশি নারী দিপালী খাতুন নিহত সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এর দরবার অনুষ্ঠিত দেশের জনসাধারণের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ঢাকা থেকে ফেরার পথে নিখোঁজ গাইবান্ধার গোবিন্দগঞ্জের বিপুল সরকার গাজীপুরের শ্রীপুরে শতাধিক আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণীর ব্যক্তির বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান নোয়াখালীর চাটখিলে ২য় শ্রেণীর শিক্ষার্থীকে ছুরিকাঘাত, থানায় লিখিত অভিযোগ খোকন নামে একটি ছেলে নোয়াখালীর চাটখিল থেকে নিখোঁজ হয়েছেন  নরসিংদীতে মাদ্রাসার শিক্ষার্থী গোসল না করায় পৈশাচিক মারধরে অভিযোগে শিক্ষক গ্রেফতার প্রবাসী ফুটবলার দিয়ে শ্রীলঙ্কার উত্থান আর আমাদের বাংলাদেশের পতন 

চিলমারীতে “বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ” প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাতের দাবিতে মানববন্ধন করেছে

  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৩২ Time View

 

 

হাবিবুর রহমান, চিলমারী, কুড়িগ্রামঃ

সারা দেশের ন্যায় কুড়িগ্রামের চিলমারীতে “বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ” এর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ই এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরের সামনে, “বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ” চিলমারী উপজেলা শাখার সভাপতি জয়নব খাতুনের সভাপতিত্বে “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাতের দাবিতে” মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, “বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের” উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুফিয়া বেগম, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক নয়ন, প্রচার সম্পাদক হাবিবুর রহমান, সদস্য জাহাঙ্গীর আলমসহ আরও অনেকে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

 

 

বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে “বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি” নির্বাচনী ইশতিহারে ঘোষনা করেছিলো। তারা নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে, প্রথম ১৮মাসে ১কোটি বেকার পুরুষ-মহিলাদের কর্মসংস্থানের করবে। উক্ত ঘোষণার প্রেক্ষিতে আমরা বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের সদস্যবৃন্দ, বিএনপিকে ধানের শীষ মার্কায় ভোট দেই।

 

 

বিএনপি সরকার গঠনের প্রায় ২মাস চলছে, কিন্তু আমরা সাধারণ দারিদ্র পরিবারের বেকার পুরুষ মহিলাগণ অবহেলিত ও বঞ্চিত হয়ে আছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে আলোচনার মাধ্যমে, বেকার মুক্ত বাংলাদেশ গঠনে মাননীয় প্রধানমন্ত্রীকে সহযোগিতা করতে চাই।
তারা আরও বলেন, আমরা আর বেকার থাকতে চাই না। আমরা কর্মসংস্থানের ব্যবস্থা চাই, যাতে করে ৩ বেলা ২মুটো করে ডালভাত খেতে কোন মত জীবন-যাপন করতে পারি। এবং ছেলে-মেয়েদের কে কোন রকম লেখা-পড়া করাতে পারি। আমরা যদি লেখা-পড়া করে ঘরে বসে থাকি, তাহলে আমাদের অর্জন করা সার্টিফিকেট গুলো যত্ন করে রেখে লাভ কি ?? বলে জানান তারা।

 

 

পরে আলোচনা শেষে উপজেলা নির্বাহী অফিসারকে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডাকযোগে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই