
মোঃ জাকির হোসেন (মনু)
সম্পাদক ও প্রকাশক
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ভাঁওর গ্রামের সৈয়দ বাড়িতে ঘরের লোকজন কে অচেতন করে সুকৌশলে ঘরে ঢুকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় সাড়ে ৭ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরা। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার দিবাগত রাতে। এ ব্যাপারে সৈয়দ আশ্রাফুল রহমান থানায় অভিযোগ দায়ের করেছেন।
থানায় দায়ের করা অভিযোগে জানান যায়, গত মঙ্গলবার রাতে আশ্রাফুর সহ তার পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। পরেরদিন বুধবার সকাল সাড়ে ৭টার সময় একই গ্রামের আশ্রাফুরের নানী মারা যাওয়ার পর আশ্রাফুরকে মৃত্যুর সংবাদ দেওয়ার জন্য একাদিক বার ফোন করা হয়। আশ্রাফুরসহ তার পরিবারের লোকজন অচেতন থাকায় ফোন রিসিভ করা সম্ভব হয়নি। পরে আশ্রাফুলের নানার বাড়ির লোকজন এসে ঘরের দরজা জানালা দিয়ে ডাকাডাকি করলে আশ্রাফুরের পরিবারের লোকজন ঘুম থেকে জেগে উঠে ঘরের জিনিস পত্র এলোমেলো দেখতে পায়। পরে ভিতরে খোঁজ নিয়ে দেখে ঘরে থাকা নগদ ৮৫ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণালঙ্কার সহ কাপড়-চোপড় চোরেরা নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৭ লাখ টাকা।
আশ্রাফুর জানান চোরেরা রান্না ঘরে সুকৌশলে ভেন্টেলেট ভেঙ্গে ঘরে প্রবেশ করে তাদের কে চেতনা নাশক ঔষুধ ব্যবহার করে এ ঘটনা ঘটায়।
পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করলেও এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেননি। এ বিষয় চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল হক জানান চোরদেরকে আটক করার চেষ্টা অব্যাহত রয়েছে।
Leave a Reply