1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বকাপে ফেরার অপেক্ষা এবারও ঘুচলোনা চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির  নরসিংদীর শিবপুরে তেল মজুদ রাখায় ৮ হাজার টাকা জরিমানা  সোহেল নামে ২৮ বছরের একটি ছেলে ঢাকার সাভার থেকে নিখোঁজ, সন্তানের খোঁজে মায়ের আকুল আবেদন পতাকা উত্তোলন দিবস সহ মুক্তিযুদ্ধের প্রতিটি গৌরবময় অধ্যায়কে রাষ্ট্রীয়ভাবে পালন করা এখন সময়ের দাবি–তানিয়া রব টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৫ জন নিহত গাইবান্ধার ফুলছড়িতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৭ জুয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ  গাইবান্ধার সাদুল্লাপুরে হেলিকপ্টারে বিয়ে  ১৯৯তম ঈদুল ফিতরের জামায়াতের জন্য প্রস্তুত শোলাকিয়া, থাকছে চার স্তরের নিরাপত্তা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাটখিল উপজেলার সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাখাওয়াত হোসেন স্বপন পিরোজপুরের নাজিরপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

৭১ ও ২৪ এর বিজয়ের চেতনায় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে–বাংলাদেশ ন্যাপ

  • Update Time : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৬ Time View

 

স্টাফ রিপোর্টার, মোঃ ইমরানঃ

১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক বিজয়ের চেতনাকে ধারণ করে গণতন্ত্র ও জনগনের হারানো ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রয়োজন প্রয়োজনীয় সংষ্কার, বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ ন্যাপ। শীর্ষ নেতৃদ্বয় বলেছেন, ‘শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই-আগষ্টের ছাত্র-জনতার আন্দোলন হয়নি। হয়েছে রাষ্ট্র সংস্কার ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য। সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার না করা এবং আইনি ও প্রাতিষ্ঠানিক সহায়ক পরিবেশ সৃষ্টি না করে দ্রুত নির্বাচন আয়োজন করলে, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বিজয়ের চেতনা ও ছাত্র-জনতার আন্দোলনের মূল চেতনা বাস্তবায়নের সম্ভাবনা কমে যাবে।’

আজ রবিবার (১৫ ডিসেম্বর ২০২৪) মহান বিজয় দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এক বাণীতে বলেছেন, ‘গণতন্ত্র, মানবিক মূল্যবোধ ও সাম্য মহান স্বাধীনতার মূলমন্ত্র হলেও প্রতিহিংসা ও বিভাজনের রাজনীতির কারণে আমরা সে লক্ষ্য অর্জন করতে পারিনি। মূলত দল, ধর্ম ও বর্ণ নির্বিশেষে দেশপ্রেম ও জাতীয় ঐক্যের মাধ্যমে সুখী, সমৃদ্ধ ও স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব।’

নেতৃদ্বয় ‘দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে সবাইকে প্রতিহিংসা, প্রতিশোধ ও বিভেদের রাজনীতি পরিহার করে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান’ জানিয়ে বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে আসা অন্তবর্তী সরকার জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে বলে দেশবাসী প্রত্যাশা করে। ছাত্র-জনতার আন্দোলনে তখনকার সরকারি দল ও সরকারি দলঘেঁষা জোট ছাড়া দেশের সকল রাজনৈতিক দল পূর্ণ সমর্থন ও একাত্মতা ঘোষণা করেছিল। শুধু ঘোষণাই করেনি, আন্দোলনেও নেমেছিল একটি অর্থবহ পরিবর্তনের জন্য।’

তারা আরো বলেন, ‘ছাত্র-জনতার গণআন্দোলনের ‘নতুন বাংলাদেশ’ গড়ার লক্ষ্যের সঙ্গে গণমানুষের আকাংখার মূল্যায়ন করতে না পারলে আবারো ৭১’র বিজয়ের মত জুলাই আগষ্টের চেতনা ছিনতাই হয়ে যেতে পারে। ১৯৭১’র মুক্তিযুদ্ধ এবং ২৪’র ৫ আগষ্টের বিজয়ের চেতনার ভিত্তিতে ‘নতুন বাংলাদেশ’ গড়ার সংকল্প বাস্তবায়নে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।’

বিবৃতিতে নেতৃদ্বয় ‘দেশ পরিচালনাসহ রাষ্ট্র সংস্কারের মাধ্যমে ‘নতুন বাংলাদেশের’ অর্থাৎ একটি কল্যাণকর রাষ্ট্রের প্লাটফর্ম নিশ্চিত করতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার প্রত্যাশা করে দেশের স্বাধীনতা অর্জনে লাখো শহীদ আর দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজত ও দেশ-জাতির সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই